ইংল্যান্ডকে স্তব্ধ করে জিতল বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৬ পিএম, ৬ মার্চ ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
প্রথম দুই ওয়ানডে জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল ইংল্যান্ড। তাই ভিন্ন ভিন্ন লক্ষ্য নিয়ে চট্টগ্রামে পা রেখেছিল দুই দল। সিরিজের তৃতীয় ওয়ানডেটা ইংল্যান্ডের জন্য ছিল কেবলই নিয়ম রক্ষার ম্যাচ। তবে বাংলাদেশের জন্য এটা ছিল মান বাঁচানোর লড়াই। অবশেষে মান রক্ষা করেছে তামিম ইকবালের দল। শেষ ওয়ানডেতে ৫০ রানের জয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে টাইগাররা।
টস জিতে প্রথমে ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে ২৪৬ রান করে বাংলাদেশ। জবাবে ১৯৬ রানে অলআউট হয় ইংলিশরা। বাংলাদেশের পক্ষে সাকিব আল হাসান ব্যাট হাতে ৭৫ রান এবং বল হাতে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন।
২৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু করেছিলেন দুই ইংলিশ ওপেনার জেসন রয় এবং ফিল সল্ট। বিনা উইকেটে দলীয় হাফ সেঞ্চুরি পূর্ণ করেছিল ইংল্যান্ড। ৫৪ রানের মাথায় তাদের প্রথম উইকেট পড়ে। এরপর ১ রানের ব্যবধানে আরও ২ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় সফরকারীরা।
৫৫ রানের মধ্যে ইংলিশদের টপ অর্ডারের তিন ব্যাটারকে ফিরিয়ে ভালোভাবেই ম্যাচে ফেরে বাংলাদেশ। সাকিব ২টি এবং এবাদত এক উইকেট তুলে নেন দ্রুত। এরপর স্যাম কারান এবং জেমস ভিন্সের ব্যাটে ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড। তবে কারানকে ২৩ রানে ফিরিয়ে সেই জুটি ভাঙেন মিরাজ।
কারানের পর বাটলারের সঙ্গেও জমে যাচ্ছিল জেমস ভিন্সের জুটি। তবে সেটা করতে দেননি সাকিব। এই স্পিনারের আর্ম ডেলিভারিতে ডিফেন্স করতে গিয়ে উইকেট কিপারের হাতে ধরা পড়েন ভিন্স। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ৪৪ বলে ৩৮ রান।
পরের ওভারে বোলিংয়ে এসে মঈন আলীকে ফিরিয়ে দেন এবাদত হোসেন। লেগ স্টাম্পের ওপর করা দুর্দান্ত এক ইয়র্কারে এই অলরাউন্ডারকে সরাসরি বোল্ড করেন এবাদত।
১৩০ রানে ষষ্ঠ উইকেট হারানোর পর ক্রিস ওকসকে সঙ্গে নিয়ে দলকে টেনে তোলার চেষ্টা করছিলেন জস বাটলার। তবে ২৬ রানে কাটা পড়েন ইংলিশ অধিনায়ক। তাইজুলের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি।
এরপর ওকস এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করেছেন। তবে সেটা কেবলই ব্যবধান কমিয়েছে। লেজের সারির ব্যাটাররা খুব একটা সুবিধা করতে পারেননি। আদিল রশিদ-রেহান আহমেদরা দ্রুত সাজঘরে ফিরেছেন। এই দুইজনের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি।
শেষ পর্যন্ত ৪৩ ওভার ১ বল খেলে ১৯৬ রানে অলআউট হয় ইংল্যান্ড।
বাংলাদেশের হয়ে ৩৫ রানের বিনিময়ে ৪ উইকেট শিকার করে দলের সেরা বোলার সাকিব। আজ ওয়ানডে ক্যারিয়ারে ৩০০তম উইকেটের মাইলফলকও স্পর্শ করেছেন এই অলরাউন্ডার।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ৪৮ ওভার ৫ বল খেলে সবকটি উইকেট হারিয়ে ২৪৬ রান করে বাংলাদেশ। যেখানে সর্বোচ্চ ৭৫ রান আসে সাকিবের ব্যাট থেকে। হাফ সেঞ্চুরি পান নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমও।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২৪৬/১০ (৪৮.৫ ওভার) (শান্ত ৫৩, মুশফিক ৭০, সাকিব ৭৫; কারান ২/৫১, আর্চার ৩/৩৫, রশিদ ২/২১)
ইংল্যান্ড: ১৯৬/১০ (৪৩.১ ওভার) (সল্ট ৩৫, ভিন্স ৩৮, ওকস ৩৪; তাইজুল ২/৫২, ইবাদত ২/৩৮, সাকিব ৪/৩৫-৪)
ফল: বাংলাদেশ ৫০ রানে জয়ী।
সিরিজ: ইংল্যান্ড ২-১ ব্যবধানে জয়ী।
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ



