ইউএনওর হস্তক্ষেপে টাঙ্গাইল সদরে বাল্যবিবাহ বন্ধ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১২ পিএম, ২ অক্টোবর ২০২৬ শুক্রবার
ছবি: সংগ্রহিত।
টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের আউলটিয়া ঋষিপাড়া কালী মন্দির এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন মিয়ার হস্তক্ষেপে ১৪ বছর বয়সী এক কিশোরীর বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে পরিবারের পক্ষ থেকে বিয়ের আয়োজন করা হয়েছিল। সোমবার দিবাগত রাত ১২টার দিকে বিয়ের লগ্ন নির্ধারিত ছিল। বিষয়টি জানতে পেরে স্থানীয় এক সচেতন নাগরিক টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়াকে অবহিত করেন।
খবর পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নেন ইউএনও। তিনি উপজেলা তথ্যসেবা কর্মকর্তা শামীমা আক্তার শাম্মীকে দায়িত্ব দিয়ে রাত ১০টার দিকে ঘটনাস্থলে পাঠান। পরে প্রশাসনের হস্তক্ষেপে বিয়ের আয়োজন বন্ধ করে দেওয়া হয়।
এ সময় কিশোরীর বাবা লিখিত মুচলেকা দিয়ে অঙ্গীকার করেন, মেয়ের ১৮ বছর পূর্ণ হওয়ার আগে তার বিয়ে দেবেন না।
বাল্যবিবাহ বন্ধের সময় টাঙ্গাইল সদর থানার এসআই মাহবুব এবং স্থানীয় ওয়ার্ড মেম্বার সুজন উপস্থিত ছিলেন। স্থানীয়রা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন।
- ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন
- বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক খালিদী মারা গেছেন
- টানা দ্বিতীয় সপ্তাহে কমছে স্বর্ণের দাম
- হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- হাম উপসর্গে আরও ৪ মৃত্যু, নতুন ভর্তি ১২৪২
- ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ—প্রশ্নটা থেকেই যায়
- কক্সবাজারে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলো প্রশাসন
- অপরাধে রাজনৈতিক পরিচয় ঢাল হতে পারে না
- সহকারী শিক্ষক নিয়োগে পদায়নের সময় বাড়ল
- চার্চ থেকে চুরি হওয়া ৭০ কেজির পিতলের ঘণ্টা উদ্ধার
- সংরক্ষিত নারী আসনের এমপি মিষ্টি পদত্যাগ করেছেন
- ইউএনওর হস্তক্ষেপে টাঙ্গাইল সদরে বাল্যবিবাহ বন্ধ
- ওয়ান ডে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ইংল্যান্ড
- আজ বিশ্ব হাসি দিবস, মন খুলে হাসুন
- বৃষ্টিতে ভিজল রাজধানী, আবহাওয়া অফিসের বার্তা
- এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ—প্রশ্নটা থেকেই যায়
- মেসিকে ছাড়া নতুন যুগে দুর্দান্ত শুরু আর্জেন্টিনার
- স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে চাঁপাইনবাবগঞ্জে ১২ শিক্ষার্থী অসুস্থ
- ঢাকার যেসব এলাকায় আজ ৬ ঘণ্টা গ্যাস থাকবে না
- আন্তর্জাতিক কফি দিবস: দেশের পাহাড়ে কফির নতুন গল্প
- আন্তর্জাতিক প্রবীণ দিবস আজ
- ২০০ জনকে চাকরি দেবে পদক্ষেপ এনজিও
- প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে কাজ করছে সরকার
- মন খারাপ? কয়েক মিনিটেই মন হবে ফুরফুরে
- একাদশ শ্রেণিতে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ
- ঢাবির অধ্যাপক জিনাত হুদা সাময়িক বরখাস্ত, ট্রাইব্যুনাল গঠন
- কক্সবাজারে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলো প্রশাসন
- প্রবীণদের জন্য স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা পুনর্বিবেচনার আহ্বান
- ওয়ান ডে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ইংল্যান্ড









