ইউক্রেন থেকে তিন দেশে আশ্রয় নিয়েছেন ৪১৮ বাংলাদেশি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০৮ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০২২ সোমবার
ফাইল ছবি
ইউক্রেন থেকে পোল্যান্ড, হাঙ্গেরি ও রোমানিয়ায় ৪১৮ জন বাংলাদেশি আশ্রয় নিয়েছেন। এর মধ্যে পোল্যান্ডে ৪০০ জন, হাঙ্গেরিতে ১৫ জন এবং রোমানিয়ায় তিনজন আশ্রয় নিয়েছেন।
রোববার (২৭ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ পর্যন্ত ৪০০ বাংলাদেশি নিরাপদে ইউক্রেন সীমান্ত অতিক্রম করে পোল্যান্ডে পৌঁছেছেন। এদের মধ্যে ৪৬ জন বাংলাদেশি ওয়ারশতে বাংলাদেশ দূতাবাসের ব্যবস্থা করা অস্থায়ী আশ্রয়ে রয়েছেন। দূতাবাস আইসিআরসি, ইউক্রেনের মাধ্যমে ২৮ বাংলাদেশি নাগরিককে উদ্ধার ও স্থানান্তরের জন্য কাজ করছে। এছাড়া দূতাবাস আইওএম, ইউক্রেনের মাধ্যমে দেশটির কারাগারে আটক বাংলাদেশিদের সরিয়ে নিতেও কাজ করছে।
অন্যদিকে ১৫ জন বাংলাদেশি হাঙ্গেরিতে পৌঁছেছেন। এসব বাংলাদেশিদের বর্তমানে অস্ট্রিয়ার ভিয়েনায় বাংলাদেশ দূতাবাস দেখভাল করছে। আগামী কয়েক দিনের মধ্যে এই সংখ্যা আরও বাড়তে পারে। তারা এখন বাংলাদেশে ফিরতে ইচ্ছুক।
এছাড়া রোমানিয়ায় এখন পর্যন্ত তিনজন বাংলাদেশি প্রবেশ করেছেন। তাদের দেখাশোনা করছে বুখারেস্টে বাংলাদেশ দূতাবাস। শিগগিরই আরও সাত বাংলাদেশি রোমানিয়ায় প্রবেশ করবে বলে আশা করা হচ্ছে। তারাও অবিলম্বে বাংলাদেশে ফিরতে ইচ্ছুক।
বাংলাদেশ সরকার তাদের প্রত্যাবাসনের ব্যবস্থা করছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয়।
এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের দ্রুত সময়ের মধ্যে দেশে ফেরত ও সহায়তা দেওয়ার বিষয়টি সমন্বয়ের জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব শাব্বির আহমেদ চৌধুরী আজ পোল্যান্ড, অস্ট্রিয়া ও রোমানিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের সঙ্গে আলোচনা করেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি











