ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ১৭:৫৮:৩১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

ইউক্রেন বিষয়ে রাশিয়ার ‘আগ্রাসী’ বক্তব্যের নিন্দা লন্ডনের

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৪ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেন বিষয়ে ক্রেমলিনের আগ্রাসী বক্তব্যের এবং সাবেক সোভিয়েত দেশের সীমান্তের কাছে সামরিক বাহিনীর উপস্থিতির নিন্দা জানিয়েছেন। খবর এএফপি’র।

ইউক্রেন সীমান্তে এবং রাশিয়ার জোর পূর্বক বর্ধিত ক্রিমিয়ায় সৈন্য মোতায়েন ‘অগ্রহণযোগ্য’ উল্লেখ করেছেন তিনি।

এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রুস বলেন, “আমি ইউক্রেন ও ন্যাটোর বিরুদ্ধে ক্রেমলিনের আগ্রাসন ও উস্কানিমূলক বক্তব্যের নিন্দা জানাচ্ছি।”


উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ার করেছেন যে, ইউক্রেন সংঘাত নিয়ে পশ্চিমাদের অবন্ধুসুলভ পদক্ষেপের জবাবে রাশিয়া সামরিক পদক্ষেপ নেয়ার জন্যে প্রস্তুত।

পুতিন গত কয়েক সপ্তাহ ধরেই মস্কো সীমান্তে উত্তেজনা বাড়ানোর জন্যে যুক্তরাষ্ট্র ও ন্যাটো সামরিক জোটকে দায়ী করে আসছেন। তবে এটিই হলো তার প্রথম বক্তব্য যেখানে সম্ভাব্য সংঘাতের ইংগিত দেয়া হয়েছে।