ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ১২:৩৭:০৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবেন যেভাবে

স্বাস্থ্য ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৪৬ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২৫ শুক্রবার

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সাধারণত কিডনির সমস্যা ও উচ্চ রক্তচাপের জন্য রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে পা ফুলে যায়। অসহনীয় ব্যথায় পা নাড়ানোও কষ্টকর হয়ে যায়।

বিশেষজ্ঞরা বলেন, অস্বাস্থ্যকর খাদ্যাভাস এবং অনিয়ন্ত্রিত জীবনযাত্রার কারণেই রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়ে।

যেভাবে নিয়ন্ত্রণ করবেন পায়ের ইউরিক অ্যাসিডের সমস্যা:

•    প্রথমেই খাবার নিয়ন্ত্রণ করতে হবে। রান্নায় তেল মশলা কম দিন। এছাড়া বড় মাছ, রেড মিট, দুধ, বেকন, কলিজা, চিনি খাওয়া কমিয়ে দিন 

•    পিনাট বাটার, ফল, শাকসবজি বেশি পরিমাণে খান। শস্যদানা, রুটি, আলু খেতে পারেন তবে পরিমিত

•    দুধ খেলে ফ্যাট ফ্রি 

•    ব্ল্যাক কফি খাওয়ার অভ্যাস করুন

•    ওজন অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে 

•    খাদ্য তালিকায় ভিটামিন সি-সমৃদ্ধ ফল রাখুন 

•    নিয়মিত ব্যায়াম করুন।

রক্তচাপ, কোলেস্টেরল, হৃদরোগ থাকলে ইউরিক এসিড বেড়ে যায়। ফলে নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিয়ে চলতে হবে।