ইকুয়েডরে তিন কারাগারে দাঙ্গা, নিহত ৬২ জন
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১৬ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২১ বুধবার
ইকুয়েডরে তিন কারাগারে দাঙ্গা, নিহত ৬২ জন
ইকুয়েডরে জনাকীর্ণ কারাগার ব্যবস্থাপনায় তিনটি কারাগারে দলগত দ্বন্দ্বের কারণে ছড়িয়ে পড়া দাঙ্গায় মঙ্গলবার কমপক্ষে ৬২ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো অনেক। দেশটির সরকারি কর্তৃপক্ষ এতথ্য জানিয়েছে। খবর এএফপি’র।
দাঙ্গা নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ব্যাপক অভিযান শুরু করায় ইকুয়েডরের পশ্চিমাঞ্চলীয় বন্দর নগরী গুয়াইয়াকুইলে কারাগারের বাইরে সংবাদের জন্য উদগ্রিবভাবে অপেক্ষমান পরিবারের সদস্যরা বিক্ষুব্ধ হয়ে উঠে। এ কারাগারের কর্মকর্তারা সেখানে দাঙ্গায় ২১ জনের নিহত হওয়ার কথা জানান।
সরকারের এসএনএআই কারাগার ব্যবস্থাপনা কমিটির পরিচালক ইদমুন্দো মনকায়ো জানান, দক্ষিণ আমেরিকার এ দেশটির দক্ষিণাঞ্চলীয় কুয়েনকা কারাগারে দাঙ্গায় আরো ৩৩ জন এবং মধ্যাঞ্চলের লতাকুনগায় আটজন নিহত হয়।
গুয়াইয়াকুইল কারাগারের বাইরে অপেক্ষা করা প্রায় ৪০ জন নারীর একজন ২৯ বছর বয়সী ড্যানিয়েল সোরিয়া। তিনি বলেন, ‘আমরা চাই আমাদের নিহতদের তালিকা দেয়া হোক। আমরা দ্রুত এ তালিকা দেখতে চাই।’
এসব অপেক্ষারত নারীদের অনেকেই কাঁদছিলেন।
এদিকে টুইটারে দেয়া এক বার্তায় ইকুয়েডরের প্রেসিডেন্ট লেনিন মোরেনো দেশের বিভিন্ন কারাগারে একই সময়ে সহিংস কর্মকান্ড চালাতে ইন্ধন যোগানো অপরাধী চক্রকে চিহিৃত করতে বলেছেন।
তিনি বলেন, কর্তৃপক্ষ দাঙ্গা নিয়ন্ত্রণে কাজ করছে।
পরিস্থিতি শান্ত করতে পুলিশকে সহায়তার জন্য সেনা মোতায়েন করা হয়েছে।
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার










