ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ১৯:০৪:৩৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’ বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী এলয় রুমের দেয়ালে থামল ইকুয়েডর, স্বপ্ন দেখছে কুরাসাও

ইজেতমায় দ্বিতীয় দিনের বয়ান চলছে, কাল আখেরি মোনাজাত

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২৩ এএম, ২১ জানুয়ারি ২০২৩ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গাজীপুরে টঙ্গীর তুরাগ তীরে শনিবার (২১ জানুয়ারি) বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৬তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনের কর্মসূচি। 
আগামীকাল রোববার (২২ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। 
শনিবার বাদ ফজর ভারতের মাওলানা ইয়াকুব ছিলানী নিজামুদ্দিনের বয়ানের মধ্য দিয়ে দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। তিনি হিন্দি ভাষায় বয়ান করেন। তাৎক্ষণিকভাবে তা বাংলায় তরজমা করছেন মাওলানা মনির বিন ইউসুফ।
একই দিন বাদ জোহর বয়ান করবেন মাওলানা ওমর তুর্কি। বাদ আসর বয়ান করবেন মাওলানা ইলিয়াস বিন সাদ ও বাংলায় তরজমা করবেন মুফতি ওসামা ইসলাম। বাদ মাগরিব বয়ান করবেন মাওলানা আব্দুস সাত্তার নিজামুদ্দিন, বাংলায় তরজমা করবেন মুফতি জিয়া বিন কাসিম। ইজতেমার মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম এ তথ্য নিশ্চিত করেছেন।

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে গতকাল শুক্রবার জুমার নামাজ আদায়ে টঙ্গীর তুরাগ তীরে ইজতেমায় যোগ দেন মুসল্লিরা। বেলা ১২টার পর থেকেই ঢাকা, গাজীপুরসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে থাকেন মুসল্লিরা। ইজতেমায় আগত মুসল্লিরা আল্লাহর কাছে গুনাহ মাফ চেয়ে সঠিক পথে চলার তৌফিক চান। তাবলীগ জামাতের মুরুব্বিদের কারণে ইজতেমার প্রতি আগ্রহবোধ করেন বলে জানান অনেক মুসল্লি। সকল বিভেদের অবসান ঘটিয়ে বিশ্বের সকল মুসলমানকে দ্বীনের পথ দেখাবেন মহান আল্লাহ এমনটাই প্রত্যাশা তাদের। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।
গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে গত শুক্রবার (১৩ জানুয়ারি) বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়ে সুন্দর ও শান্তিপূর্ণভাবে ১৫ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। চার দিন বিরতি দিয়ে গতকাল শুক্রবার শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। আগামীকাল
 রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমা। দ্বিতীয় পর্বের নেতৃত্বে থাকছেন, আদি তাবলীগ জামাতের নয়া দিল্লির মুরুব্বি মাওলানা সাদ পন্থী গ্রুপের অনুসারী মুসল্লিগণ। প্রশাসনের কাছ থেকে মাঠ বুঝে নেওয়ার পরপরই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা ইজতেমা মাঠে আসতে শুরু করেন।