ইতিহাস গড়ে ফ্রেঞ্চ ওপেনের শিরোপা সিওনটেকের
স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০২ পিএম, ১১ জুন ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
টানা দ্বিতীয়বারের মতো ফ্রেঞ্চ ওপেনের নারী এককে শিরোপা জিতলেন পোল্যান্ড টেনিস তারকা ইগা সিওনটেক। এর মাধ্যমে তিনি এখন পর্যন্ত চারটি গ্র্যান্ড স্ল্যাম নিজের ভাগে নিয়েছেন। চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা মুচোভাকে হারিয়ে এখন পর্যন্ত ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় শিরোপা জিতেছেন সিওনটেক। একইসঙ্গে এই অর্জনে তিনি সেরেনা উইলিয়ামস ও মনিকা সেলেসের মতো কিংবদন্তীদের পাশে বসলেন।
প্যারিসের রোলাঁ গারোতে শনিবার (১০ জুন) জমজমাট লড়াইয়ের পর ৬-২, ৫-৭, ৬-৪ গেমে মুচোভাকে হারিয়েছেন সিওনটেক। ফাইনালের আগেই অবশ্য সিওনটেককে ফেভারিট বলে দিয়েছিলেন বেশিরভাগ মানুষ। কেননা শীর্ষ বাছাই, বিপরীতে মুচোভা ছিলেন অবাছাই খেলোয়াড়। কিন্তু ফাইনালে ওঠেই মুচোভা বলেছিলেন, গ্র্যান্ড স্লামের ফাইনালে ওঠে একটি স্বপ্ন পূরণ হয়েছে। এবার শিরোপা জিতে আরেকটি স্বপ্ন পূরণ করতে হবে।
তবে গ্র্যান্ড স্লামের ফাইনাল মানেই পোলিশ তারকা সিওনটেকের অপরাজেয় রূপ। এবার অপ্রতিরোধ্য সেই ধারাবাহিকতাই ধরে রাখলেন। এর আগে গ্র্যান্ড স্লামের তিনটি ফাইনাল খেলে সবকটিতেই জয় পেয়েছিলেন সিওনটেক। রোঁলা গারোর কালকের ম্যাচেও শুরু থেকেই তেমনই ইঙ্গিত দিয়েছিলেন।
প্রথম সেটটা ৬-২ গেমে জেতার পর সিওনটেক দ্বিতীয় সেটেও এগিয়ে গিয়েছিলেন ৩-০ গেমে। তবে শেষ পর্যন্ত অবশ্য ফাইনালটি এতটা সহজ হয়নি সিওনটেকের জন্য। অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়েছিলেন মুচোভা। দ্বিতীয় সেটটা চেক প্রজাতন্ত্রের টেনিসকন্যা জিতে নেন ৭-৫ গেমে। এরপর তৃতীয় সেটে ২-০তে এগিয়েও গিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত অবশ্য সিওনটেকের সঙ্গে পেরে ওঠেননি মুচোভা।
রানারআপ হয়েছেন ক্যারোলিনা মুচোভা
ফ্রেঞ্চ ওপেনে এবার জেতা শিরোপা সিওনটেককে বসিয়েছে জাস্টিন হেনিনের পাশেও। ১৬ বছর আগে হেনিন সর্বশেষ টানা দুবার ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন। এবার সেই কীর্তি গড়লেন পোলিশকন্যা সিওনটেকও। এ নিয়ে গত চার বছরের মধ্যেই তিনি চারটি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। যার মধ্যে তিনটি ফ্রেঞ্চ ওপেনে এবং একটি ইউএস ওপেনে।
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: ২৮ মার্চের টিকিট বিক্রি শুরু
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ




