ঢাকা, শুক্রবার ২৬, জুন ২০২৬ ১৮:১৯:১১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫ নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে? শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ

ইতিহাসে প্রথম মক্কা-মদিনা মসজিদে শীর্ষস্থানীয় পদে নারীরা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৮ পিএম, ৯ আগস্ট ২০২১ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মক্কা-মদীনার দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধানকারী দফতর রিয়াসা শুউন আল-হারামাইনের সহকারী প্রধান হিসেবে ইতিহাসে প্রথমবারের মতো দুই নারীকে নিয়োগ দেয়া হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, রোববার রিয়াসা শুউন আল-হারামাইনের প্রধান ও মক্কার মসজিদুল হারামের ইমাম শেখ আবদুর রহমান আল-সুদাইস এই নিয়োগ দেন।

নতুন নিয়োগপ্রাপ্ত ড. ফাতেমা আল-রাশুদকে দফতরের নারী বিষয়ক সহকারী প্রধান ও ড. আল-আনুদ আল-আবুদকে নারী উন্নয়ন বিষয়ক সহকারী প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

এর আগে গত বছরের আগস্টে প্রথম রিয়াসা শুউন আল-হারামাইনের নেতৃস্থানীয় বিভিন্ন পর্যায়ে ১০ নারীকে নিয়োগ দেয়া হয়েছিল।

রিয়াসা শুউন আল-হারামাইন আরো জানানো হয়, দুই পবিত্র মসজিদে আসা নারী জিয়ারতকারীদের সেবার মান বাড়াতে তারা ৩২০ সৌদি নারীকে প্রশিক্ষণ দিতে যাচ্ছে।

প্রসঙ্গত, মক্কার মসজিদুল হারাম ও মদীনার মসজিদে নববী, দুই পবিত্র মসজিদের যাবতীয় বিষয় স্বতন্ত্রভাবে তত্ত্বাবধানের জন্য ২০১২ সালে রিয়াসা শুউন আল-হারামাইন দফতর প্রতিষ্ঠা করা হয়। সূত্র : আলআরাবিয়া নিউজ

-জেডসি