ইন্ডিয়া গেটে নেতাজির মূর্তি স্থাপনকে স্বাগত সুভাষ-কন্যার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫১ পিএম, ২১ জানুয়ারি ২০২২ শুক্রবার
সংগৃহীত ছবি
ইন্ডিয়া গেটে সুভাষচন্দ্র বসুর পূর্ণাবয়ব মূর্তি বসানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নেতাজি-কন্যা অনিতা বসু পাফ বলেছেন, ‘এটা মন ভাল করা সিদ্ধান্ত। আমি এই সিদ্ধান্তে ভীষণ খুশি।’
দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে বাংলার নেতাজি-ট্যাবলো বাতিল করা নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে বিতর্ককালে ইন্ডিয়া গেটে নেতাজির মূর্তি বসানোর সিদ্ধান্তে তিনি খানিকটা বিস্মিত হয়েছেন বলে জানান।
আজ শুক্রবার টুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন, নেতাজির ১২৫তম জন্মবার্ষিকী উদ্যাপনে ইন্ডিয়া গেটে গ্রানাইট দিয়ে তৈরি নেতাজির বিশাল মূর্তি স্থাপন করা হবে। যত দিন না ওই মূর্তি তৈরি হচ্ছে, তত দিন নেতাজির হলোগ্রাম মূর্তি থাকবে। রবিবার ওই মূর্তিরই উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই ঘোষণার পরই সংবাদ সংস্থার তরফে অনিতার সঙ্গে যোগাযোগ করা হয়।
বর্তমানে জার্মানিতে থাকেন অনিতা। সেখান থেকে তিনি বলেন, ‘আমি আসলে এই সিদ্ধান্তে ভীষণ খুশি হয়েছি। খুব ভাল জায়গায় নেতাজির মূর্তি বসানো হবে। কিন্তু খবরটা যে ভাবে পেলাম, তাতে কিছুটা বিস্মিত। আরও আগে এমন সিদ্ধান্ত নেওয়া যেতে পারত। কিন্তু কখনও না হওয়ার চেয়ে দেরিতে হওয়াই ভাল। আশা করি এবার ট্যাবলো বিতর্ক নিয়েও আর বিশেষ কথা হবে না।’
বাংলার ট্যাবলো বাতিল করা নিয়ে বিশেষ কিছু বলতে চাননি অনিতা। তবে নেতাজি-কন্যা বলেন, ‘গত বছর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, অনেক কিছুই করা হবে এ বছর। নেতাজির ১২৫তম জন্মবার্ষিকী উদ্যাপনে কমিটিও তৈরি হয়েছিল। আমিও সেই কমিটিতে ছিলাম। কিন্তু কোনও বৈঠকেই ডাক পাইনি।’
নেতাজির জীবন-সংগ্রাম নিয়ে তৈরি বাংলার ট্যাবলো বাতিলের পর সমালোচনার মুখে পড়তে হয়েছিল কেন্দ্রকে। সিদ্ধান্ত পর্যালোচনার জন্য প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোদী সরকারের সিদ্ধান্ত নিয়ে মতভেদ দেখা গিয়েছিল বিজেপি-তেও। বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি তথা ত্রিপুরা ও মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় পশ্চিমবঙ্গের সুভাষ-ট্যাবলো প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রদর্শনের জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছিলেন। কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছিল বাম, কংগ্রেসও।
কেন্দ্র নিজের সিদ্ধান্তে অনড় দেখে কলকাতার রেড রোডে ২৬ জানুয়ারি সুভাষ-ট্যাবলো বার করার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। এর পরই আচমকা ইন্ডিয়া গেটে নেতাজির মূর্তি বসানোর সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন মোদী।
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার
- বিশ্বব্যাপী অনেক ওয়েবসাইট কেন বন্ধ?
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
- সবজি পোলাও: রঙিন সবজি দিয়ে ঝরঝরে ভাত
- রোদ ঝলমলে ঢাকার আকাশ, গরম বাড়বে কি
- শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই
- মান্না দের প্রয়াণ দিবস আজ
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম











