ঢাকা, বুধবার ২৫, মার্চ ২০২৬ ২১:৪৭:০৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২৬৪ কর্মকর্তা পেলেন সিনিয়র সহকারী সচিবের পদোন্নতি গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ: ডা. জুবাইদা ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

ইন্ডিয়া গেটে বসানো হবে নেতাজির মূর্তি

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২৬ পিএম, ২১ জানুয়ারি ২০২২ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতের স্বাধীনতা সংগ্রামের অবিসংবাদিত নেতা নেতাজি সুভাষ চন্দ্র বসুর প্রতি ভারতের কৃতজ্ঞতার প্রতীক হিসেবে তার একটি বিশাল মূর্তি ইন্ডিয়া গেটে স্থাপন করা হবে।

২৩ জানুয়ারি নেতাজির ১২৫তম জন্মশতবর্ষ উদযাপনের প্রাক্কালে আজ শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘোষণা দেন।

টুইটার বার্তায় মোদি বলেন, মহান নেতার মূর্তিটি তৈরি সম্পূর্ণ হলে তিনি আগামী ২৩ জানুয়ারি নেতাজির জন্মবার্ষিকীতে তার মূর্তিটি উন্মোচন করবেন। 

প্রধানমন্ত্রী টুইটারে আরো বলেন, ‘সমগ্র জাতি যখন নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন করছে, আমি সে সময়ে আনন্দের সাথে জানাচ্ছি যে, গ্রানাইট দিয়ে তৈরি তার বিশাল মূর্তিটি ইন্ডিয়া গেটে স্থাপন করা হবে।’