ইন্দিরা গান্ধীর ৩৫তম মৃত্যুবার্ষিকী আজ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৮ পিএম, ৩১ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার
ফাইল ছবি
আজ ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ৩৫তম মৃত্যুবার্ষিকী। ১৯১৭ সালের ১৯ নভেম্বর ভারতের এলাহাবাদে তার জন্ম। সাবেক এই প্রধানমন্ত্রী তার দুই দেহরক্ষীর গুলিতে প্রাণ হারান আজ থেকে ৩৫ বছর আগে। ১৯৮৪ সালের ৩১ অক্টোবর নিহত হন তিনি। স্বর্ণ মন্দিরে সেনা অপারেশনের বদলা নিতে প্রধানমন্ত্রীকে গুলিতে ঝাঁঝরা করে হত্যা করা হয়।
এই ঘটনা ভারতের ইতিহাসে ইন্দিরা হত্যাকাণ্ড নামে পরিচিত। সেদিন এই নেত্রীকে তারই দুই শিখ দেহরক্ষী সতবন্ত সিং ও বিয়ন্ত সিং অপারেশন ব্লু স্টার চলাকালীন স্বর্ণমন্দির শিখদের বিরুদ্ধে সেনা অভিযানের প্রতিশোধ নিতেই হত্যা করেছিল। আর তারপরে শিখ বিরোধী দাঙ্গা ছড়িয়ে পড়েছিল পুরো দেশজুড়ে।
ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী ছিলেন তিনবার ১৯৬৬ থেকে ১৯৭৭ এবং ১৯৮০ থেকে ১৯৮৪ সাল অবধি৷ঐ বছরেই তিনি নিজের দেহরক্ষী বিয়ান্ত সিং এবং সতবন্ত সিং-এর গুলিতে প্রাণ হারান৷ ঐ বছরেই পাঞ্জাবে বিচ্ছিন্নতাবাদীদের দমনে অপারেশন ব্লুস্টার-এর আদেশ দিয়েছিলেন তিনি৷ আত্মগোপন করে থাকা বিচ্ছিন্নতাবাদীদের ধরতে অমৃতসর স্বর্ণমন্দিরে হানা দেয় সেনা৷ সম্ভবত তারি বদলা নিতে শিখ দেহরক্ষীরা তাঁকে হত্যা করে৷
অপর দেহরক্ষীদের গুলিতে নিহত হয় হত্যাকারী বিয়ান্ত সিং৷ ধরা পড়ে সতবন্ত সিং৷ বিচারে তাঁর আর তাঁর সহযোগী চক্রী কেহার সিং-এর ফাঁসি হয় ৮৯ সালে৷ ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ড ভারতের ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়৷
ইন্দিরার জন্ম ১৯১৭ সালে৷ ৩৮-এ যোগ দেন অবিভক্ত কংগ্রেস দলে৷ বিয়ে ১৯৪২-এ সাংবাদিক ও রাজনীতিক ফিরোজ গান্ধীকে৷ বিয়ের পরই জেলে যান ব্রিটিশ বিরোধী আন্দোলনে৷ ইন্দিরা গান্ধীর ব্যক্তিত্ব ছিল কোমলে কঠোরে অনন্য৷ বাংলাদেশ মুক্তি যুদ্ধে তাঁর ভূমিকার কথা দুই বাংলার মানুষ চিরদিন মনে রাখবে৷ শিল্পোন্নয়নে ইন্দিরা গান্ধীর নীতি ছিল নেহেরু অনুসৃত সমাজতান্ত্রিক পথ৷ দেশে খাদ্যাভাবের মোকাবিলা করতে আনেন সবুজ বিপ্লব৷ নিরাপত্তার স্বার্থে ভারতকে পরমাণু শক্তিধর করতে প্রথম পরমাণু পরীক্ষা চালান ১৯৭৪ সালে৷
দেশে জরুরি অবস্থা জারি ইন্দিরা গান্ধীর প্রধানমন্ত্রিত্বের সবচেয়ে অন্ধকার অধ্যায়৷ তাঁর জনপ্রিয়তা পড়ে যায় দ্রুত৷ স্বৈরাচারী ক্ষমতা দখলের চেষ্টায় নিন্দিত হন সর্বস্তরে৷ তিনি বিশ্বের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী৷
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ











