ইন্দোনেশিয়ায় অক্সিজেন সংকটে ৬৩ করোনা রোগীর মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪২ পিএম, ৫ জুলাই ২০২১ সোমবার
ছবি: ইন্টারনেট
ইন্দোনেশিয়ার একটি হাসপাতালে অক্সিজেন সংকটে ৬৩ জন করোনা রোগী মারা গেছেন। দেশটির জাভা দ্বীপের ইয়গ্যাকার্তা শহরের একটি সরকারি হাসপাতালে এই ঘটনা ঘটেছে। মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা রোববার (৪ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
শনিবার ইয়গ্যাকার্তা শহরের ড. সার্দজিতো জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন করোনা রোগীদের ইউনিটে তরল অক্সিজেন সরবরাহের কেন্দ্রীয় ব্যবস্থা হঠাৎ করে বন্ধ হয়ে যায়। এতে তাৎক্ষণিকভাবে ৩৩ জন করোনা রোগীর মৃত্যুর কথা গণমাধ্যমে প্রকাশ হলেও রোববারের প্রতিবেদনে অক্সিজেন সংকটে মৃত রোগীর সংখ্যা ৬৩ বলে জানায় ভয়েস অব আমেরিকা।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ার পর স্বাস্থ্যকর্মীরা সিলিন্ডারের মাধ্যমে করোনা রোগীদের শ্বাস-প্রশ্বাস চালু রাখার চেষ্টা করেন। এরপরও ৬৩ জনকে বাঁচানো সম্ভব হয়নি। ইয়গ্যাকার্তা শহরসহ ইন্দোনেশিয়ার সব অঞ্চলেই করোনা সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে।
ড. সার্দজিতো জেনারেল হাসপাতালের পরিচালক রুকমনো সিস্বিশান্ত রোববার জানান, ‘আকস্মিক ওই পরিস্থিতিতে হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা ইয়গ্যাকার্তা পুলিশ বিভাগের দেওয়া ১০০টি সিলিন্ডারসহ অন্যান্য সিলিন্ডারের মাধ্যমে রোগীদের অক্সিজেন দেওয়ার চেষ্টা করেছিলেন। তবে দেরি হওয়ার কারণে আমাদের সকল প্রচেষ্টাই বিফলে যায়।’
উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল রোববার ইন্দোনেশিয়ায় ৫৫৫ জন মারা গেছেন। করোনা শুরুর পর থেকে দেশটিতে এবারই প্রথম একদিনে এতোসংখ্যক করোনা রোগী মারা গেলেন। দেশটিতে এখন পর্যন্ত সর্বমোট ৬০ হাজার ৫৮২ জন মারা গেছেন।
-জেডসি
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল










