ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ১১:৪৭:৩৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন

ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যায় ২১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০০ পিএম, ১৭ মার্চ ২০১৯ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশের আকস্মিক বন্যায় অন্তত ৪২ জনের প্রাণহানি ঘটেছে। গুরুতর আহত আহত হয়েছে আরো ২১ জন।

রোববার স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে এমনটি বলা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাটির কর্মকর্তা কোরি সিমবোলান রয়টার্সকে জানান, পাপুয়ার প্রাদেশিক রাজধানী জায়াপুরার অদূরে সেনতানি নামক এলাকায় গত শনিবার থেকে প্রবল বৃষ্টিপাত শুরু হয়। টানা এই বর্ষণ থেকে এই আকস্মিক বন্যা দেখা দেয়।

ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতোপো পুরয়ো নুগরোহো জানান, বন্যায় অন্তত নয়টি বাড়ি ক্ষতিগ্রস্ত ও দুটি সেতু ধসে পড়েছে। তিনি আরও জানান, তল্লাশি ও উদ্ধার অভিযানের জন্য একটি দল পাঠানো হয়েছ। তবে এখনো তারা বন্যাকবলিত অঞ্চলে পৌঁছাতে পারেনি। তিনি আরো জানান, বন্যার পানিতে অনেকের বাড়িঘর ভেসে গেছে। বন্যা দুর্গতদের সহায়তা দিচ্ছে দাতব্য সংস্থা রেড ক্রস ও স্বেচ্ছাসেবীরা।

-জেডসি