ঢাকা, সোমবার ২৯, জুন ২০২৬ ১৪:৩৪:০৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০ আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৩ পিএম, ১৫ জানুয়ারি ২০২১ শুক্রবার

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, নিহত ৭

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, নিহত ৭

ইন্দোনেশিয়ার সুলাওসি দ্বীপে ৬.২ মাত্রার ভূমিকম্প হয়েছে। এতে নিহত হয়েছেন সাতজন। শতাধিক মানুষ আহত হয়েছেন। বিধ্বস্ত হয়েছে অন্তত ৬০টি বাড়ি। আজ শুক্রবার স্থানীয় সময় রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, সুলাওসি দ্বীপের মাজেনি শহরের ছয় কিলোমিটার উত্তর-পূর্বে ১০ কিলোমিটার গভীরে এ ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল।

ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থাও প্রাথমিকভাবে এ তথ্য দিয়েছে। এও জানিয়েছে, ভূমিকম্পটি ৭ সেকেন্ড স্থায়ী হয়। আতঙ্কিত বাসিন্দারা নিরাপদ এলাকায় সরে গেছে। সুনামি হওয়ার আশঙ্কা নেই, তাই এ ব্যাপারে কোনো সতর্কতা জারি করা হয়নি।

উল্লেখ্য, ২০১৮ সালে সুলাওসির পালু শহরে ৬.২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর পরপরই আঘাত হানে সুনামি। এতে ১ হাজার মানুষের প্রাণহানি ঘটে।