ঢাকা, শুক্রবার ২৭, মার্চ ২০২৬ ২১:৫৬:৪১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সবাক সিনেমার প্রথম কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই দেড় ঘণ্টা আকাশে চক্কর, অল্পের জন্য রক্ষা মমতার বিমান ঢাকা বিমানবন্দরে ২৮ দিনে ৭৯৭টি ফ্লাইট বাতিল রাজধানীতে সর্দি-কাশি-জ্বরের প্রকোপ দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২২ পিএম, ১০ জুলাই ২০২১ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে সুলাওয়েসি দ্বীপের উপকুলবর্তী শহর মানাডোতে ৬ দশমিক ১ মাত্রার এক ভূমিকম্প আঘাত হেনেছে। এসময় আতঙ্কিত লোকজন ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেড়িয়ে আসেন। তবে ভূমিকম্পের পর সুনামির কোনো সতর্কতা জারি করা হয় নি।

মার্কিন ভূ-গবেষণা সংস্থা ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, মানাডো শহরের কাছে ভূপৃষ্ঠের ৬৮ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। এই ভূমিকম্পের ফলে দ্বীপদেশ ইন্দোনেশিয়ায় সুনামি বা জলোচ্ছাসের কোনো সম্ভাবনা আপাতত নেই।

শনিবারের ভূমিকম্পের ফলে ইন্দোনেশিয়ায় হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত জানা যায়নি।

প্রশান্ত মহাসাগরের ‘রিং অফ ফায়ার’ এলাকায় অবস্থান হওয়ায় ইন্দোনেশিয়ায় মাঝারি বা বড় ধরণের ভূমিকম্প প্রায় নিয়মিত ঘটনা। ভূগর্ভস্থ টেকটোনিক প্লেটের ঘন ঘন স্থানচ্যুতির কারণে এই এলাকার নামকরণ করা হয়েছে ‘রিং অব ফায়ার’। জাপান থেকে শুরু হয়ে প্রশান্ত মহাসগারের উপকূলবর্তী দক্ষিণপূর্ব এশিয়ার এলাকাসমূহ এই ‘রিং অব ফায়ার’-এর মধ্যে পড়েছে।

চলতি বছর জানুয়ারি মাসে সুলাওয়েসি দ্বীপের উপকূলবর্তী মামুজু শহরে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়েছিল। সেই ভূমিকম্পে প্রাণ হারিয়েছিলেন শতাধিক মানুষ; গৃহহীন হয়েছিলেন হাজারেরও বেশি।

-জেডসি