ইফতারে এড়িয়ে চলতে হবে যেসকল খাবার
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৬ পিএম, ১২ মার্চ ২০২৪ মঙ্গলবার
সংগৃহীত ছবি
শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। ইবাদত-বন্দেগির পাশাপাশি ভোজন বিলাসেও কিন্তু এ সময়টা মানুষ বিশেষ গুরুত্ব দেয়। ইফতারে মুখরোচক সব খাবারের আয়োজন থাকে। ধনী কিংবা গরিব সবারই লক্ষ্য থাকে ইফতারের সময় বিশেষ কিছু খাবার-দাবারের।
কিন্তু সারাদিন রোজা রেখে ইফতারে ভাজা-পোড়া শরীরের জন্য ক্ষতির কারণ হতে পারে জানেন না অনেকেই। আবার অনেকের মনে প্রশ্ন জাগে ভাজা-পোড়া ব্যতিত ইফতারে কি খাওয়া যায়? বিশেষজ্ঞরা বলছে স্বাস্থ্যঝুঁকি এড়াতে ইফতার মেন্যুতে সুষম খাবার রাখা উচিত।
সুস্থ থাকতে ইফতারে কী খাবেন জেনে নিন। আর আপনার ইফতার মেন্যুতে রাখুন এই খাবারগুলো।
সারাদিন রোজা রাখার পর খেজুর আপনাকে তরতাজা করে তুলবে। সে জন্যই হয়তো ইফতারে খেজুর খাওয়ার চল রয়েছে। খেজুরে আছে প্রচুর পরিমাণ পটাশিয়াম, যা আপনার মাংসপেশী কে করবে সচল এবং আপনাকে দেবে প্রয়োজনীয় পুষ্টি।
গরমে সারাদিন কিছু না খেয়ে থাকার ফলে পানিশূন্যতা হওয়ার সম্ভাবনা থাকে। তাই শরীর কে হাইড্রেটেড রাখার জন্য প্রচুর পরিমাণ পানি। সেই সঙ্গে মেন্যুতে রাখতে পারেন প্রাকৃতিক ফলের জুস। খেতে পারেন লেবুর শরবতও। বাজারের কৃত্রিম জুসের থেকে অনেক ভালো লেবুর শরবত বা ফুলের জুস।
খেজুর আর পানি বা শরবত ইফতারের কমন আইটেম। তারপরের মেন্যু আইটেম নিয়ে থাকে বিপত্তি। এরপরে সবার আগ্রহ থাকে পেঁয়াজু, বেগুনি, আলুর চপ বা এমন মুখরোচক আরও হরেক আইটেম। অনেকের ইফতার টেবিলে ফল থাকলেও, সেগুলোতে আগ্রহ তেমন থাকে না। কিন্তু শরীর ভালো রাখতে মেন্যুতে রাখতেই হবে কাঁচা ফল এবং সবজি।
হালিমের বদলে স্যুপ রাখুন। আমাদের দেশে ইফতারে হালিম হাওয়ার চল রয়েছে। অনেকে সপ্তাহে অন্তত একদিন মেন্যুতে হালি রাখেন। কিন্তু হালিম আপনার পেটের জন্য ক্ষতিকর। এতে থাকে ডাল এবং গরুর মাংস। এই দুই উপাদান আঁশ এবং চর্বিতে ভরপুর। তার উপর আছে বিভিন্ন রকম মশলা। যার ফলে সারাদিন রোজা রেখে হালিম খেলে শরীরের কী অবস্থা হতে পারে একটু ভেবে দেখুন। সেদিক থেকে ভেজিটেবল বা বোনলেস চিকেন স্যুপ হতে পারে বিকল্প আইটেম। কাঁচা বাদামে আছে প্রচুর পরিমাণ ফ্যাট। পরিমিত পরিমাণ কাঁচা বাদাম খেয়ে দূর করা যেতে পারে সারাদিনের ক্লান্তি। এছাড়াও হজমের জন্য পেঁপে খুব উপকারী। ইফতার শেষ করার আগে খেয়ে নিতে পারেন দুই তিন পিস পেঁপে। রমজানে রোজা রাখার জন্য প্রয়োজন সুস্থতা। সুস্বাস্থ্য বজায় রাখতে ইফতার মেন্যুতে আনতে পারেন পরিবর্তন। যা বদলে দেবে আপনার খাদ্যাভ্যাস। সুস্থ রাখবে আপনার প্রতিটি দিন।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০






