ইবিতে ছাত্রী নির্যাতনের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৮ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রলীগ নেত্রীর দ্বারা প্রথম বর্ষের ছাত্রী ফুলপরীকে রাতভর নির্যাতনের ঘটনায় প্রতিবেদন জমা দিয়েছে প্রশাসন কর্তৃক গঠিত তদন্ত কমিটি।
রোববার সকাল ১০টার দিকে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচএম আলী হাসান বরাবর এই প্রতিবেদন জমা দিয়েছেন তারা।
গত ১২ ফেব্রুয়ারি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ফুলপরী খাতুনকে দেশরত্ন শেখ হাসিনা হলের দোয়েল-২ গণরুমে শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা, ছাত্রলীগ কর্মী তাবাসসুম ইসলাম, মোয়াবিয়া জাহান, ইসরাত জাহান মিমি ও হালিমা খাতুন উর্মীসহ কয়েকজন রাতভর নির্যাতন করে।
এ সময় ফুলপরীকে মারধর, পায়ে পিন ফুটানো, বিবস্ত্র করে ভিডিও ধারণসহ বিভিন্ন নির্যাতন করা হয়। এই ঘটনায় ১৫ ফেব্রুয়ারি একটি তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ওই কমিটিতে আইন বিভাগের অধ্যাপক রেবা মণ্ডলকে আহ্বায়ক, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক দেবাশীষ শর্মা, খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ইয়াসমিন আরা সাথী, সহকারী প্রক্টর অধ্যাপক মুর্শিদ আলমকে সদস্য করা হয়। এছাড়া উপ-রেজিস্ট্রার আলীবদ্দিন খানকে সদস্য সচিব করা হয়। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়।
পরে ১৮ ফেব্রুয়ারি থেকে তদন্ত কার্যক্রম শুরু করেন তারা। আর আজ সকাল ১০টার দিকে রেজিস্ট্রার বরাবর তদন্ত প্রতিবেদন জমা দেন।
তদন্ত প্রতিবেদন জমা দেয়ার বিষয়টি নিশ্চিত করে রেজিস্ট্রার বলেন, উচ্চ আদালতের নির্দেশে উপাচার্য একটি তদন্ত কমিটি গঠন করেছেন। তারা প্রতিবেদন জমা দিয়েছেন। এখন আমরা আজকে এটি হাইকোর্টে পাঠাব। কালকে হয়ত সেখানে সাবমিট হবে। এরপর হাইকোর্ট যে নির্দেশনা বা রায় দেবে সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে গ্রহণ করা হবে।
এ বিষয়ে কমিটির সদস্য অধ্যাপক দেবাশীষ শর্মা বলেন, কর্তৃপক্ষ আমাদের একটি দায়িত্ব দিয়েছিলেন আমরা সেটি পালন করেছি। ভিসির নিকট প্রতিবেদনটি পৌঁছানোর জন্য রেজিস্ট্রার বরাবর দিয়েছি। এখন পরবর্তী করনীয় তারা ঠিক করবেন।
প্রতিবেদনে ঘটনার সত্যতা ও কত পৃষ্ঠার প্রতিবেদন জমা দেয়া হয়েছে সে বিষয়ে জানতে চাইলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য











