ইমরান খানের সাবেক স্ত্রী রেহামের গাড়ি লক্ষ্য করে গুলি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১১ পিএম, ৩ জানুয়ারি ২০২২ সোমবার
ফাইল ছবি
ভাগ্নের বিয়ে থেকে বাড়ি ফিরছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী রেহাম খান। রোববার রাতে মাঝপথে হঠাৎ তার গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তি। বন্দুক ধরে তার গাড়িকে দাঁড় করিয়েও রাখে। কোনও মতে অন্য গাড়িতে চেপে পালিয়ে গিয়ে নিজের প্রাণ বাঁচান রেহাম। এমনটাই দাবি করেলেন তিনি। খবর আনন্দবাজার অনলাইনের।
ঘটনার পর পরই আতঙ্কিত রেহাম টুইট করেন। তিনি লিখেন, ‘ভাগ্নের বিয়ে থেকে বাড়ি ফিরছিলাম। হঠাৎ বাইকে চেপে দুই দুষ্কৃতি এসে আমাদের গাড়ি লক্ষ্য করে গুলি চালাতে থাকে। বন্দুক ধরে গাড়িকে দাঁড় করিয়ে রাখে। আমি অন্য গাড়িতে উঠে পড়েছি। ওই গাড়িতে আমার নিরাপত্তারক্ষী ও চালক আছেন।’
তবে এ ঘটনার জন্য তিনি আঙুল তুলেছেন তার প্রাক্তন স্বামী তথা পাক প্রধানমন্ত্রীর দিকে। রেহাম লিখেছেন, ‘এটাই কি ইমরান খানের নয়া পাকিস্তান! কাপুরুষ, গুণ্ডা ও লোভীদের দেশে আপনাকে স্বাগত!’
সাংবাদিক ও প্রাক্তন টিভি সঞ্চালক রেহাম খান ২০১৪ সালে ইমরানকে বিয়ে করেন। ২০১৫ সালে ৩০ অক্টোবর তাদের বিচ্ছেদ হয়। এর আগে প্রকাশ্যেই তিনি প্রাক্তন স্বামীর সরকারের সমালোচনা করেছেন। ২০১৯ সালে পুলওয়ামা হামলার পর তিনি ইমরানকে সেনাবাহিনীর হাতের পুতুল বলেছিলেন।
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান









