ইমরানের স্ত্রীর ‘আধ্যাত্মিক’ ক্ষমতার খবর নিয়ে তোলপাড়
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:১৫ পিএম, ১ অক্টোবর ২০১৯ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বর্তমান স্ত্রী বুশরা মানেকার প্রতিচ্ছবি নাকি আয়নায় দেখা যায় না। এমন একটি খবর বেশ কয়েক দিন থেকে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে ঘুরপাক খাচ্ছে। দেশটির ক্যাপিটাল টিভি প্রথম এই খবর ছড়ায়। তবে শেষমেশ ক্যাপিটাল টিভি তাদের এই প্রতিবেদন ভুয়া বলে স্বীকার করেছে।
ক্যাপিটাল টিভি তাদের প্রতিবেদনে জানায়, ইমরান খানের বর্তমান স্ত্রী বুশরা আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী। তাকে আয়নায় দেখা যায় না। এসব খবর প্রধানমন্ত্রীর স্টাফদের কাছে পেয়েছে বলে জানায় ক্যাপিটাল টিভি।
এছাড়া এর আগে রিপোর্টে বলা হয়, বুশরা মানেকার কাছে দুটি ‘জিন’ রয়েছে। ওই জিনদ্বয়কে রান্না করা মাংস খাওয়ান বুশরা। আর তার জেরেই নাকি সব অসম্ভব সম্ভব হয়ে যায়।
রিপোর্টে আরও দাবি করা হয়, একটি গলার আওয়াজ শুনতে পান বুশরা। আর সেই আওয়াজই নাকি তাকে সঠিক পথ বলে দেয়। বুশরার পরিবারের এক সদস্যের দাবি, বুশরাকে সেই অশরীরী আওয়াজ জানিয়েছিল, যদি ইমরান খান প্রধানমন্ত্রী হতে চান তবে তাকে সঠিক নারীকে বিয়ে করতে হবে। প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার ছয় মাস আগেই বুশরাকে বিয়ে করেন ইমরান খান। তার আগে অবশ্য ছাড়াছাড়ি হয়েছিল রেহাম খানের সঙ্গে।
ক্যাপিটাল টিভিকে বরাত দিয়ে ইমরান খানের স্ত্রীর ‘আধ্যাত্মিক ক্ষমতার’ খবর প্রকাশ করে সংবাদ সংস্থা এএনআই।
ইতিমধ্যে ক্যাপিটাল টিভি ইমরান খানের স্ত্রীকে নিয়ে তাদের যে প্রতিবেদন তা ভুয়া বলে উল্লেখ করেছে। অন্যদিকে সংবাদ সংস্থা এএনআই- সেই প্রতিবেদন মুছে ফেলেছে। তথ্য সূত্র: টাইমস নাউ।
-জেডসি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ










