ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ২১:৪৮:৩৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি

ইরাক থেকে সেনা প্রত্যাহার করে নেবে নিউজিল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৫৭ পিএম, ১১ জুন ২০১৯ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আরডার্ন জানিয়েছেন, যুদ্ধবিধ্বস্ত ইরাক থেকে তার দেশ ২০২০ সালের মধ্যে সেনা প্রত্যাহার করে নেবে।

জাসিন্দা আরডার্ন বলেন, তাজিতে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ান সৈন্যরা শুধু প্রশিক্ষণ প্রদানের জন্যই কঠোর পরিশ্রম করেছে না, তারা এটি নিশ্চিত করতে চাইছে যে আগামীতে তাজিতে প্রশিক্ষণের দায়িত্ব পালনের মতো যথোপযুক্ত প্রশিক্ষক ইরাকি নিরাপত্তা বাহিনীর মধ্যেই তৈরি হবে।

সোমবার এক সংবাদ সম্মেলনে জাসিন্দা আরডার্ন এসব কথা বলেন।

২০১৫ সাল থেকে মার্কিন নেতৃত্বাধীন অপারেশন ইনহারেন্ট রিজলভের অংশ হিসেবে নিউজিল্যান্ডের সৈন্যরা ইরাকি সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে। ইরাকের ক্যাম্প তাজিতে নিযুক্ত নিউজিল্যান্ডের ৯৫ জন সেনা ২০১৮ সালের নভেম্বরে দেশে ফিরে আসার কথা ছিল।

তবে শেষ সময়ে তাদের মেয়াদ বাড়ানো হয়েছিল।

এই প্রকল্পের অধীনে ৪২ হাজার ইরাকি সেনা প্রশিক্ষিত হয়েছে বলে জানান নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী।

জাসিন্দা জানান, ২০২০ সালের জানুয়ারিতে নিউজিল্যান্ডের ৪৫ জন সৈন্যকে ফিরিয়ে আনার প্রক্রিয়াটি শুরু হবে এবং ২০২০ সালের জুনের মধ্যে ইরাক থেকে সব সেনা প্রত্যাহার করে নেয়া হবে।

-জেডসি