ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ১৭:৩৩:২৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কবার্তা টানা বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা, বিপন্ন জনজীবন প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০ ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া

ইরাকে একসঙ্গে সাত সন্তান প্রসব করলেন এক নারী

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৫ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ইরাকে একসঙ্গে সাত সন্তান প্রসব করেছেন এক নারী। এই সাত শিশুর মধ্যে ছয়টি মেয়ে এবং একটি ছেলে। সুস্থ আছেন সন্তানসহ মা।

ইরাকের দিয়ালা গভর্নোরেটের আল বাতৌল হাসপাতালে ২৫ বছর বসয়ী এই নারী এসব সন্তান প্রসব করেন বলে জানিয়েছে দুবাই-ভিত্তিক গণমাধ্যম ‘খালিজ টাইমস’।

দিয়ালা স্বাস্থ্য বিভাগের গণমাধ্যম পরিচালকের বরাত দিয়ে গণমাধ্যমটি জানায়, এটি ইরাকে একসঙ্গে সাত সন্তান প্রসবের প্রথম ঘটনা। অস্ত্রোপচার নয়, ‘নরমালি ডেলিভারি’র মাধ্যমে এই মা এসব শিশু প্রসব করেন।

গত ১৩ ফেব্রুয়ারি গণমাধ্যমটিতে প্রকাশিত প্রতিবেদনটিতে আরও বলা হয়, ছবিসহ একসঙ্গে সাত সন্তান প্রসবের বিষয়টি ব্যাপকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সবাই তাদের সুস্বাস্থ্য কামনা করেন।

শিশুদের বাবা ইউসেফ ফাদলের বরাত দিয়ে গত ১৫ ফেব্রুয়ারি প্রকাশিত এক প্রতিবেদনে যুক্তরাজ্য-ভিত্তিক গণমাধ্যম ‘ডেইলি মেইল অনলাইন’ জানায়, এই দম্পতির এখন ১০টি সন্তান অথচ পরিবারের সদস্য এতো বাড়ানোর কোনও পরিকল্পনা ছিল না তাদের।

-জেডসি