ইরাকে করোনা হাসপাতালে আগুন, নিহত ৫২
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৭ এএম, ১৩ জুলাই ২০২১ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
ইরাকের একটি করোনা হাসপাতালে আগুন লেগে ৫২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অর্ধশতাধিক রোগী। সোমবার রাতে দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর নাসিরিয়ার একটি হাসপাতালের করোনা ইউনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর বিবিসি, আল জাজিরা ও এএফপির।
আইসোলেশন ওয়ার্ড থেকে ছড়িয়ে পড়া আগুনে এই হতাহতের ঘটনা ঘটে বলে খবরে বলা হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিভিয়ে ফেলে। আহত ও দগ্ধদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। প্রাণহানির সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভেতরে কেউ জীবিত আছেন কিনা তা তল্লাশি করে দেখা হচ্ছে।
বিবিসির খবরে নিহতের সংখ্যা ৪০ বলা হলেও আল জাজিরার খবরে এই সংখ্যাটা ৫২ বলা হয়েছে।
আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। হাসপাতালের অক্সিজেন ট্যাংক বিস্ফোরণের পর করোনা ইউনিটে আগুন ছড়িয়ে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে বলে ধারণা করা হলেও এখনো বিষয়টি অষ্পষ্ট। আগুন লাগার কারণ অনুসন্ধানে আরও সময় লাগবে।
ইরাকের স্বাস্থ্য কর্মকর্তা হায়দার আল-জামিলি জানিয়েছেন, করোনা ইউনিটের ভেতরে এখনও অনেক রোগী আটকা পড়ে থাকতে পারেন বলে তারা ধারণা করছেন। তাদের উদ্ধারে তৎপরতা চালানো হচ্ছে।
হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনার পর দায়ীদের তীব্র সমালোচনা করে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ আল-হাবলৌসি টুইটারে এক বার্তায় বলেন, হাসপাতালে আগুন লাগার ঘটনা এটাই প্রমাণ করে যে, ইরাকিদের জীবন রক্ষায় দায়িত্বশীলরা ব্যর্থ। এ ধরনের বিপর্যয়কর ব্যর্থতার অবসান করার এটাই উপযুক্ত সময়।
-জেডসি
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল










