ঢাকা, সোমবার ০২, নভেম্বর ২০২৬ ২২:৩২:২৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫ চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‌‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯

ইরানে ফের বন্যার আশঙ্কা: ঘর ছাড়ছে হাজারো মানুষ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৫২ পিএম, ৬ এপ্রিল ২০১৯ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বন্যায় বিপর্যস্ত ইরানে ফের প্রবল বৃষ্টিপাতের আশঙ্কায় গ্রাম এবং শহর ছাড়তে শুরু করেছে স্থানীয়রা। আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রদেশগুলোতে শনিবার প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই প্রদেশের বাসিন্দাদের পানিবন্দি দশা থেকে মুক্ত রাখতে পানির ঢল অন্যদিকে প্রবাহিত করানোর প্রস্তুতি নেয়া হচ্ছে। প্রাদেশিক কর্তৃপক্ষ ড্যামের সাহায্যে অতিরিক্ত পানি নদীতে ফেলার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। তারপরও পূর্ব সতর্কতা হিসেবে নারী ও শিশুদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। পুরুষদের উদ্ধার তৎপরতায় সহায়তা করতে দুর্গত এলাকায় অবস্থানের অনুরোধ জানানো হয়েছে।

শুসানগার্দের মতো শহরে এখনো পঞ্চাশ হাজার বাসিন্দা ঝুঁকিতে রয়েছে এবং এদের শনিবারের মধ্যে অন্যত্র সরিয়ে নেয়ার কথা বলা হয়েছে। এছাড়াও খুজেস্তানের আরো পাঁচটি কমিউনিটির জন্যও এই সতর্কতা অব্যাহত রয়েছে।

গেল কয়েক সপ্তাহে ইরানের বেশিরভাগ অংশই পানির নীচে নিমজ্জিত ছিলো। ভয়াবহ এই বন্যায় নিহতের সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে ৭০ জনে। ৭০টির বেশি গ্রামের বাসিন্দারা  অন্যত্র গিয়ে আশ্রয় নিয়েছেন।

১৯ মার্চ থেকে ভারী বর্ষণে বন্যার পরিস্থিতির সৃষ্টি হয়। যা ১ হাজার ৯ শো শহর এবং গ্রামকে ক্ষতিগ্রস্থ করেছে। বানের জলে ভেসে গেছে রাস্তা-ঘাট, ব্রীজ, কালভার্টসহ হাজার হাজার বাড়ি-ঘর। ৮৬ হাজার মানুষ এখনো জরুরি আশ্রয কেন্দ্রে অবস্থান করছে।


-জেডসি

এই বিভাগের জনপ্রিয়