ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ৭:৫২:১০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি

ইরানে বন্যায় নিহত ৫৭, ত্রাণ তৎপরতা জোরদারের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫১ পিএম, ৩ এপ্রিল ২০১৯ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ইরানে উত্তর ও দক্ষিণাঞ্চলে বেশ কিছু প্রদেশে আকস্মিক বন্যায় এখন পর্যন্ত অন্তত ৫৭ জনের প্রাণহানি হয়েছে। এছাড়া দেশটিতে অবকাঠামোর মারাত্মক ক্ষতি হয়েছে। এদিকে বন্যার্ত মানুষের সাহায্যের জন্য সরকারি কর্মকর্তাদের পাশাপাশি সব প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী।

মঙ্গলবার তেহরানে ত্রাণ ও উদ্ধারকাজে নিয়োজিত কর্মকর্তাদের সঙ্গে এক জরুরি বৈঠকে এ নির্দেশ দেন তিনি। বৈঠকে বন্যা দুর্গত প্রদেশগুলোর ত্রাণ ও উদ্ধার তৎপরতার পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

বৈঠকে আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী দুর্গত এলাকাগুলোতে ত্রাণ কার্যক্রম চালানো নিয়ে প্রশংসা করেন। যেভাবে বন্যার্ত মানুষকে পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা এবং সাধারণ মানুষ পাশে দাঁড়িয়েছেন তার সন্তোষ প্রকাশ করেন তিনি।

একইসঙ্গে বন্যার মতো প্রাকৃতিক বিপর্যয়ের স্বল্প ও দীর্ঘমেয়াদি এবং মনস্তাত্ত্বিক ক্ষতিকে সর্বনিম্ন পর্যায়ে রাখার জন্য আগাম ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেন দেশটির সর্বোচ্চ নেতা  

-জেডসি