ঢাকা, রবিবার ২৮, জুন ২০২৬ ১৭:৩৯:৩০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ

ইসরাইলের যুদ্ধাপরাধ তদন্তে বাধা দেবে যুক্তরাষ্ট্র: কমলা হ্যারিস

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৫৬ পিএম, ৫ মার্চ ২০২১ শুক্রবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন, ফিলিস্তিনের পশ্চিমতীর ও গাজায় ইসরাইলের যুদ্ধাপরাধ তদন্তে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতের কার্যক্রমে বাধা দেবে যুক্তরাষ্ট্র।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে বৃহস্পতিবার এক ফোনালাপকালে তিনি এ আশ্বাস দেন।

এর একদিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনও একই সুরে কথা বলেন আইসিসির যুদ্ধাপরাধ তদন্ত নিয়ে। ক্ষমতাগ্রহণের পর নেতানিয়াহুর সঙ্গে প্রথমবারের মতো আলাপ হয় কমলার।

ফিলিস্তিনিদের ওপর নৃশংসতা চালানোর অভিযোগে আইসিসি গত বুধবার ইসরাইলের বিরুদ্ধে তদন্ত শুরু করার কথা ঘোষণা করার পর থেকে নেতানিয়াহু বেশ চাপে আছেন।

যুদ্ধাপরাধের এ তদন্তকাজ সম্পূর্ণ স্বচ্ছ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন আইসিসির প্রধান আইনজীবী ফ্যাতো বেনসৌদা।

এ বছরের ১৬ জুন আইসিসির প্রধান আইনজীবী ফ্যাতো বেনসৌদার স্থলাভিষিক্ত হবেন যুক্তরাজ্যের আইনজীবী করিম খান।


-জেডসি