ঢাকা, সোমবার ২৬, অক্টোবর ২০২৬ ২:১৫:৩৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর শুভ প্রবারণা পূর্ণিমা আজ আজ লক্ষ্মীপূজা স্বর্ণের দামে টানা তিন দফায় পতন আজ ঢাকায় আসছেন জার্মান ভাইস মিনিস্টার

ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে ২২৭

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫১ পিএম, ২০ মে ২০২১ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ফিলিস্তিনের গাজায় ১১ দিন ধরে চলমান ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ২২৭ জন নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় নিহতদের মধ্যে ৬৪ শিশু ও ৩৮ নারী রয়েছেন।

ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্ট জানিয়েছে, গতকাল বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে হামাসের সঙ্গে যুদ্ধবিরতির আহ্বান জানালেও নেতানিয়াহু আক্রমণ চালিয়ে যাওয়ার কথা বলেছেন।

এপি’র এক প্রতিবেদনে বলা হয়েছে ‘লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত’ নেতানিয়াহু হামলা চালিয়ে যাওয়া ঘোষণা দিয়েছেন।

-জেডসি