ইসরায়েলি আগ্রাসন, ৪১ শিশুসহ ১৬৪ ফিলিস্তিনি নিহত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১১ পিএম, ১৬ মে ২০২১ রবিবার
ছবি: ইন্টারনেট
অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলার সপ্তম দিনে তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল। এতে ৪১ শিশুসহ নিহত ফিলিস্তিনির সংখ্যা দাঁড়িয়েছে ১৬৪ জনে। সোমবার মধ্যরাতের পর থেকে সকাল পর্যন্ত দেড়শ’ বিমান হামলা চালিয়েছে দখলদার বাহিনী।
সীমান্ত থেকে চালানো হয়েছে কামানের গোলাও। এতে প্রতিরোধ আন্দোলন হামাসের একটি সুরঙ্গ ও সামরিক শাখার প্রধান ইয়াহিয়া আল-সিনওয়ার বাড়ি ধ্বংস হয়ে গেছে।
মাত্র একদিন আগেই একটি শরণার্থী শিবিরে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় ৮ শিশুসহ ১০ ফিলিস্তিনি নিহত হয়। এর কয়েক ঘণ্টা পরেই তেল আবিবে পাল্টা রকেট হামলা চালায় ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। অপরদিকে আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা দিয়ে রকেট হামলা প্রতিহত করার চেষ্টা করেছে ইসরায়েল।
এদিকে শনিবার হামলা চালিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) কার্যালয় ভবন গুঁড়িয়ে দেয়া হয়। আকস্মিকভাবে হামলা চালিয়ে গাজার ১১তলা বিশিষ্ট আল-জালা ভবন গুঁড়িয়ে দেয়া হয়েছে। ভবনটিতে আল-জাজিরা, এপিসহ কিছু মিডিয়া অফিসের কার্যালয় ছিল। ছিল কিছু আবাসিক অ্যাপার্টমেন্টও।
শনিবার রাতে টেলিভিশনে দেয়া এক ভাষণে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, যতক্ষণ প্রয়োজন গাজায় হামলা অব্যাহত থাকবে। অপরদিকে হামাস নেতা ইসমাইল হানিয়া জানিয়েছেন, পাল্টা জবাব দেয়া হবে।
জবাবে রকেট হামলা অব্যাহত রেখেছে হামাস। যাতে এ পর্যন্ত নিহত হয়েছে দশজন ইসরায়েলি।
এদিকে ফিলিস্তিনের প্রতি সহমর্মীতা জানিয়ে, বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্রে। এসময় জো বাইডেনের ঈদ পার্টি বর্জনে আহ্বান জানান, মুসলিম নেতারা। আর পরিস্থিতি নিয়ে এদিন বৈঠকে বসার কথা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের।
-জেডসি
- সুলতানা কামাল: সবুজ মাঠ থেকে স্বপ্নের উড়ান
- রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টির সম্ভাবনা
- তেলের ডিপোতে বিজিবি মোতায়েন, নজরদারি জোরদার
- রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে বেঁচে ফেরা নাসিমার জীবন শেষ পদ্মায়
- স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী মারা গেছেন
- জনসংখ্যা নিয়ন্ত্রণে সব দায় নারীর কাঁধে, নীতিতে ফাঁকফোকর
- ডিমের বাজারে অস্থিরতা: পাইকারদের অভিযোগ
- দেশের বাজারে এবার বাড়ল স্বর্ণের দাম
- নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার
- দেশের ১৯ জেলায় ঝড়ের সতর্কবার্তা
- টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় নারী-শিশুসহ একই পরিবারের ৫ জন নিহত
- ছোট গল্প : নিঃশব্দ শহরে এক অদ্ভূত ফড়িং
- সবাক সিনেমার প্রথম কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই
- রঙবেরঙের ফড়িং—ডানায় ভর করে রঙিন স্বপ্ন
- দেড় ঘণ্টা আকাশে চক্কর, অল্পের জন্য রক্ষা মমতার বিমান
- রাজধানীর আকাশ আজ মেঘলা, বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
- কমছে মাছ-মুরগির দাম, শাক-সবজির বাজারে স্বস্তি
- গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু আজ, লড়ছেন ২৫ হাজার ভর্তিচ্ছু
- ঈদযাত্রার ১২ দিনে প্রাণ গেল ২৪১ জনের
- রাজধানীতে সর্দি-কাশি-জ্বরের প্রকোপ
- দেড় ঘণ্টা আকাশে চক্কর, অল্পের জন্য রক্ষা মমতার বিমান
- বসন্তে রঙিন বাংলার প্রকৃতি—ফুলের মেলায় সাজে দেশ
- ছোট গল্প : নিঃশব্দ শহরে এক অদ্ভূত ফড়িং
- শপথ নিলেন নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- দুপুরের মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ঢাকা বিমানবন্দরে ২৮ দিনে ৭৯৭টি ফ্লাইট বাতিল
- আমার এলাকায় ওয়াজো হবে, কীর্তন-বাউল গানও হবে: রুমিন ফারহানা
- ইইউ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি কমল ২৫%
- রঙবেরঙের ফড়িং—ডানায় ভর করে রঙিন স্বপ্ন











