ইসলাম আতঙ্ক ছড়ানোর ব্যাপারে মোগেরিনির হুঁশিয়ারি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:১৪ পিএম, ২৭ মার্চ ২০১৯ বুধবার
ছবি: ইন্টারনেট
ইউরোপ ও আমেরিকায় দায়েশ সন্ত্রাসীদের হামলার পর মুসলমান ও ইসলাম বিরোধী প্রচারণা তীব্র আকার ধারণ করেছে। ইসলাম আতঙ্ক বিস্তার এবং মুসলিম বিরোধী ঘৃণা ছড়িয়ে দেয়ার কারণে সাম্প্রতিক সময়ে মুসলমানদের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা ও সহিংসতা বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ নিউজিল্যান্ডের মসজিদে মুসল্লিদের ওপর সন্ত্রাসী হামলার ব্যাপারে পাশ্চাত্যের দেশগুলোর নীরবতা থেকে মুসলিম বিদ্বেষ মনোভাবের বিষয়টি ফুটে উঠেছে।
বর্তমানে পাশ্চাত্যে মুসলিম বিরোধী প্রচারণা ও ইসলাম বিদ্বেষ ক্রমেই বাড়ছে। এ প্রবণতা এতটাই বেড়েছে যে এমনকি পাশ্চাত্যের অনেক শীর্ষ কর্মকর্তাও উদ্বেগ প্রকাশ করেছেন। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে ইসলাম ভীতি ছড়ানোর ব্যাপারে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, এ প্রবণতা কেবল মুসলমানদের জন্যই বিপজ্জনক নয়, একই সঙ্গে এটি সারা বিশ্বের মানুষের জন্যই বিপজ্জনক। এ কারণে আমরা ধর্মের নামে ইসলাম আতঙ্ক সৃষ্টিসহ যেকোনো সহিংসতার বিরোধী।
মোগেরিনি নিউজিল্যান্ডে সম্প্রতি সন্ত্রাসী হামলার ঘটনায় কঠোর নিন্দা জানান। তিনি সম্প্রতি ইসলাম আতঙ্ক সৃষ্টির বিষয়ে আলোচনার জন্য ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি'র জরুরি বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের উপস্থিতির কথা উল্লেখ করে বলেছেন, ইসলাম বিদ্বেষ মোকাবেলার জন্য জাতিসংঘ ও ওআইসি'র সঙ্গে সহযোগিতা বাড়ানোর চেষ্টা করছে ইউরোপ।
পর্যবেক্ষকরা বলছেন, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি ইসলাম আতঙ্ক ছড়ানোর চেষ্টার নিন্দা জানালেও পাশ্চাত্যের বহু কর্মকর্তা ইসলাম আতঙ্ক ছড়ানো ও মুসলমানদের বিরুদ্ধে সহিংসতা উস্কে দেয়ার চেষ্টা অব্যাহত রেখেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ও বিদ্বেষ ছড়ানোর ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছেন। নির্বাচনী প্রচারের সময় ট্রাম্প বলেছিলেন, মুসলমানদেরকে আমেরিকা প্রবেশে বাধা দেয়া উচিত। সে সময় তার ওই বক্তব্য আমেরিকার ভেতরে ও বাইরে ব্যাপক নিন্দা ও সমালোচনার ঝড় তুলেছিল।
ক্ষমতায় আসার পর প্রেসিডেন্ট ট্রাম্প কয়েকটি মুসলিম দেশের নাগরিকদের আমেরিকায় প্রবেশ নিষিদ্ধ করেন। ট্রাম্পের এ পদক্ষেপ আমেরিকায় মুসলমানদের বিরুদ্ধে সহিংসতা উস্কে দিতে পারে বলে ব্যাপক উদ্বেগ ছড়িয়ে পড়ে। এ উত্তেজনার মধ্যেই প্রেসিডেন্ট ট্রাম্প ইসলাম ও সন্ত্রাসবাদকে এক কাতারে ফেলে একে 'ইসলামি সন্ত্রাসবাদ' নামে অভিহিত করেন।
এদিকে, ব্রিটেন, ফ্রান্স, জার্মানিসহ ইউরোপের আরো কয়েকটি দেশে ইসলাম ও মুসলিম বিদ্বেষ বেড়েই চলেছে। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে, জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস এ ব্যাপারে বলেছেন, বিশ্বের আনাচে কানাচে মুসলিম বিদ্বেষ বেড়েই চলেছে এবং আমরা এ ব্যাপারে আরো আগে থেকেই সতর্ক করে আসছিলাম। সূত্র ; পার্সটুডে
-জেডসি
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান











