ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ১৮:৫৭:১৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কবার্তা টানা বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা, বিপন্ন জনজীবন প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০ ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া

ইহুদি বিরোধী বক্তব্য: মার্কিন কংগ্রেস সদস্যের ক্ষমা প্রার্থণা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:০৪ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের মুসলিম নারী কংগ্রেস সদস্য ইলহান ওমর ইহুদি বিরোধী বক্তব্যের জন্য সোমবার ‘দ্ব্যর্থহীনভাবে’ ক্ষমা চেয়েছেন। ইসরাইলপন্থী লবি গ্রুপের কাছ থেকে অর্থ নিয়ে যুক্তরাষ্ট্র তেলআবিবকে সমর্থন দেয় বলে তিনি অভিযোগ করেছিলেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম যে দু’জন মুসলিম নারী কংগ্রেস সদস্য নির্বাচিত হন, তিনি তাদের একজন।

মিনেসোটার এই কংগ্রেস সদস্য ইসলাইলের বিরুদ্ধে তার অবস্থানের জন্য কয়েক সপ্তাহ ধরেই সমালোচিত হচ্ছিলেন। কিন্তু শনিবার রাতে তিনি টুইটারে রিপাবলিকান দলীয় এক সমালোচকের জবাব দিলে পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করে।

আমেরিকার ১০০ মার্কিন ডলার বিল প্রসঙ্গে তিনি বলেন, ‘এগুলো সবই বেঞ্জামিনের বেবি।’

কে বা কোন সংস্থা মার্কিন রাজনীতিকদের ইসরাইলকে সমর্থন দিতে উদ্ভুদ্ধ করে বলে তিনি বিশ্বাস করেন-এক টুইটার ব্যবহারকারীর এমন প্রশ্নের জবাবে সাবেক এই সোমালী শরণার্থী বলেন, ‘এআইপিএসি!’ (আমেরিকান ইসরাইল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি) এর প্রেক্ষিতে হাউস স্পিকার ন্যান্সি পেলোসি এক টুইট বার্তায় ওমরের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া ও অবিলম্বে তার এই ‘ইহুদি বিরোধী বক্তব্যের’ জন্য ক্ষমা চাওয়ার দাবি করেন।

ওমর ক্ষমা প্রার্থণা করে এক বিবৃতিতে স্বীকার করেন যে, ইহুদি বিরোধীতা একটি ‘বাস্তবতা’। তিনি ‘এই ইহুদি বিরোধীতার ব্যাপারে দুঃখজনক ইতিহাস শিক্ষা দেয়ার জন্য’ তার সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, ‘আমি চাই অন্যরা যখন আমার মুসলিম পরিচয়ের জন্য আমাকে সমালোচনা করে তখন যেন মানুষ আমার কথা শুনে। আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হয়।’

ওমর বলেন, ‘এজন্যই আমি দ্ব্যর্থহীনভাবে ক্ষমা চাইছি।’