ইয়েমেনে প্রতি ১২ মিনিটে মারা যাচ্ছে একজন শিশু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৩ পিএম, ১৮ মে ২০১৯ শনিবার
ছবি: ইন্টারনেট
গৃহযুদ্ধে বিপর্যস্ত ইয়েমেনে প্রতি ১২ মিনিটে একজন শিশু মারা যাচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে জাতিসংঘ। একইসঙ্গে এই যুদ্ধ বন্ধের উদ্যোগ গ্রহণের ওপরও জোর দিয়েছে সংস্থাটি।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, সম্প্রতি ৬০ পৃষ্ঠার একটি প্রতিবেদন প্রকাশ করে ইউনাইটেড নেশন্স ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি)। প্রতিবেদনে উল্লেখ করা হয়, সৌদি সমর্থিত ইয়েমেন সরকার এবং হুথি বিদ্রোহীরা যুদ্ধ থেকে সরে না এলে উন্নয়নের দিক থেকে একটি জেনারেশন পিছিয়ে যাবে ইয়েমেন।
এতে সতর্ক করে বলা হয়, চলতি বছরের শেষ নাগাদ যুদ্ধবিরতি না হলে মৃতের সংখ্যা ২ লাখ ৩৩ হাজার ছাড়িয়ে যেতে পারে। এর মধ্যে ৬০ শতাংশই হবে শিশু যাদের বয়স পাঁচ বছরের নিচে।
জাতিসংঘের পূর্বাভাস বলছে, সরাসরি যুদ্ধের কারণে মারা যাবে ১ লাখ ২ হাজার মানুষ এবং বাকি ১ লাখ ৩১ হাজার মানুষ মারা যাবে খাবার এবং চিকিৎসা সংকটের কারণে।
জাতিসংঘের ওই প্রতিবেদনে ইয়েমেনের গৃহযুদ্ধকে 'শিশুদের ওপর যুদ্ধ' বলে উল্লেখ করা হয়েছে। তাদের পূর্বাভাস বলছে, ২০২২ সালের মধ্যে ৩ লাখ ৩০ হাজার শিশু মারা যেতে পারে।
-জেডসি
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান











