ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ৩:৫৭:৫৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

ঈদ কাটিয়ে ঢাকায় ফিরছেন নগরবাসী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৭ পিএম, ১২ জুন ২০২৫ বৃহস্পতিবার

ঈদ কাটিয়ে ঢাকায় ফিরছেন নগরবাসী

ঈদ কাটিয়ে ঢাকায় ফিরছেন নগরবাসী

পরিবার-স্বজনদের সাথে কাটানো ঈদের দিনগুলো। এখন সময় কাজে ফেরার। টানা ছুটির শেষের দিনগুলোতে ধীরে ধীরে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষেরা।

আজ বৃহস্পতিবার (১২ জুন) ভোর থেকেই রাজধানীমুখী মানুষের কিছুটা চাপ লক্ষ্য করা যায় কমলাপুর রেলওয়ে স্টেশনে।

চট্টগ্রাম, সিলেট, খুলনা থেকে যাত্রীরা ঢাকায় প্রবেশ করেন। তারা জানান, ঝক্কি-ঝামেলা ছাড়াই এবারের ঈদ পার করতে পেরেছেন। রেলে কালোবাজারি না থাকায় দুর্ভোগ কমেছে বলেও জানান যাত্রীরা।

অনেকে ঢাকায় ঈদ উদযাপন করতে এসেছিলেন, তারাও ফিরে যাচ্ছেন নিজ কর্মস্থলে। টানা ছুটির অষ্টম দিনেও বিপুল সংখ্যক মানুষকে রাজধানী ছাড়তে দেখা যায়।

এবারের ঈদে দীর্ঘ ছুটি (টানা ১০ দিন) থাকায় স্বস্তিতে বাড়ি যায় কর্মজীবীরা। ঈদ শেষে ধীরে ধীরে ফিরছেন তারা।