ঈদ স্পেশাল তিন সেমাই রেসিপি
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৭ পিএম, ২৯ এপ্রিল ২০২২ শুক্রবার
ফাইল ছবি
সেমাই সবসময় আগে থাকে। তবে এই সেমাই আমরা ভিন্নভাবে রান্না করে নতুন স্বাদ পেতে চাই। তাই চলুন জেনে নিই তিন রকমের সেমাই রেসিপি সম্পর্কে-
১) সেমাই শনপাপড়ি
উপকরণ
এক প্যাকেট সেমাই
আধ কাপ চিনি
বাদাম-কিশমিশ পরিমাণমতো
আধ কাপ ঘি
২ টেবিল চামচ দুধের গুঁড়ো
কনডেন্সড মিল্ক ১ কাপ
যেভাবে তৈরি করবেন
একটি পাত্রে ঘি গরম করে তাতে সেমাইগুলি ছোট ছোট করে ভেঙে দিয়ে হালকা আঁচে ঘন ঘন নাড়তে থাকুন। সেমাই লালচে হয়ে এলে তাতে চিনি, কনডেন্সড মিল্ক ও বাদাম-কিশমিশ মিশিয়ে আঠালো হওয়া পর্যন্ত নাড়তে থাকুন। এবার আঁচ বন্ধ করে ঠাণ্ডা হতে দিন এবং তারপর একটি সমান ট্রেতে সামান্য ঘি মাখিয়ে সেমাইগুলো তাতে ঢেলে চেপে চেপে সমান করে নিন। ফ্রিজে ১ ঘণ্টা রেখে দিন। এরপর ছোট ছোট টুকরো করে কেটে ওপরে দুধের গুঁড়ো ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন সেমাই শনপাপড়ি।
২) সেমাই কেক
উপকরণ
এক প্যাকেট সেমাই
আধ কাপ তেল
এক কাপ দুধ
দেড় কাপ চিনি
চারটি ডিম
পরিমাণমতো কাজু, কিশমিশ
১০০গ্রাম বাটার
২ টেবিল চামচ বেকিং পাউডার
সাজানোর জন্য চেরি
যেভাবে তৈরি করবেন
প্রথমে সেমাইগুলি তেলে বাদামি করে ভেজে রাখুন। এরপর ডিমগুলো ভালো করে ফেটিয়ে নিন, এরসঙ্গে বাটার, চিনি ও দুধ মিশিয়ে আবার ফেটাতে থাকুন। এরপর এই মিশ্রণের সঙ্গে সেমাই, বেকিং পাউডার ও কাজু-কিশমিশ মিশিয়ে নিন। কেকের পাত্রে হালকা তেল মাখিয়ে পুরো মিশ্রণটি ঢেলে ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ৪৫ মিনিট বেক করুন। ওভেন না থাকলে চুলায় তাওয়ার ওপরে পাত্রটি রেখে হালকা আঁচে ঢেকে ১ ঘণ্টা রেখে দিন। তৈরি হয়ে গেলে একটি ভালো পাত্রে নিয়ে উপরে চেরি সাজিয়ে পরিবেশন করুন সেমাই কেক।
৩) সেমাই জর্দা
উপকরণ
এক প্যাকেট সেমাই
৪ টেবিল চামচ ঘি
দুই কাপ চিনি
২ টেবিল চামচ কিশমিশ
৩ টেবিল চামচ ভাজা চীনা বাদাম
এক কাপ কুরানো নারকেল
দুটো তেজপাতা
তিন টুকরো দারুচিনি
দুই কাপ জল
স্বাদমতো নুন
যেভাবে তৈরি করবেন
সর্বপ্রথমে কড়াইতে ঘি দিয়ে সামান্য গরম করে চিনি দিন। এবার প্যাকেট সেমাইয়ের অর্ধেকটা ঢেলে ১০ থেকে ১৫ মিনিট নাড়তে থাকুন, যাতে সেমাইটা ঘিয়ে ভাজা হয়। এরপর এতে কুরানো নারকেল দিয়ে নাড়তে থাকুন। কিছুক্ষণ পর জল দিয়ে আঁচ কমিয়ে নাড়তে থাকুন। জল শুকিয়ে আসলে বাদাম, কিশমিশ, তেজপাতা, দারুচিনি দিয়ে আরও ১০ মিনিট হালকা আঁচে দমে রাখুন। সেমাই ঝরঝরে হলে নামিয়ে পরিবেশন করুন সেমাই জর্দা।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা








