ঢাকা, বুধবার ০৪, মার্চ ২০২৬ ১৩:০৩:০৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইরান ও মার্কিন যুদ্ধ, বিশ্বজুড়ে তেলের বাজারে অস্থিরতা পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে বৈঠক করেছেন পল কাপুর ইরানের নতুন সর্বোচ্চ নেতা হলেন খামেনির ছেলে মোজতবা দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন রাজধানী ঢাকা `খুবই অস্বাস্থ্যকর’ বাতাস নিয়ে দূষণের শীর্ষে ঈদযাত্রায় ট্রেনের দ্বিতীয় দিনের টিকিট বিক্রি শুরু নির্দিষ্ট ৪ দেশের শিক্ষার্থীদের ভিসা দেবে না যুক্তরাজ্য

ঈদযাত্রায় ট্রেনের দ্বিতীয় দিনের টিকিট বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১১ এএম, ৪ মার্চ ২০২৬ বুধবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে গতকাল মঙ্গলবার (৩ মার্চ)। আজ বুধবার (৪ মার্চ) পাওয়া যাবে আগামী ১৪ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট।

বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৫ মার্চের টিকিট ৫ মার্চ, ১৬ মার্চের টিকিট ৬ মার্চ, ১৭ মার্চের টিকিট ৭ মার্চ, ১৮ মার্চের টিকিট ৮ মার্চ ও ১৯ মার্চের টিকিট ৯ মার্চ পাওয়া যাবে।

সম্প্রতি রাজধানীর রেল ভবনে ঈদুল ফিতর উপলক্ষ্যে বিশেষ ট্রেনযাত্রার প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

ঈদযাত্রার একজন যাত্রী অগ্রিম টিকিট সর্বোচ্চ একবার কিনতে পারবেন। এক্ষেত্রে সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করা যাবে। কোনো টিকিট রিফান্ড করা হবে না।

সভায় জানানো হয়, ঈদযাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হবে। যাত্রীদের টিকিট ক্রয় সহজলভ্য করার জন্য পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।