ঈদের ছুটি শেষে খুলেছে অফিস-আদালত, নেই কর্মব্যস্ততা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৮ এএম, ৩ আগস্ট ২০২০ সোমবার
ছবি: সংগৃহীত
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের তিন দিনের ছুটি শেষ আজ। এছাড়া সোমবার খুলছে অফিস, আদালত, প্রশাসনের কেন্দ্রস্থল সচিবালয়, ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান।
গত শুক্রবার থেকে তিন দিনের ঈদের ছুটি শুরু হয়। শনিবার পালিত হয় ঈদুল আজহা। রোববারও ছিল ঈদের ছুটি। যদিও শুক্র ও শনিবার দুদিন সাপ্তাহিক ছুটি।
এদিকে কর্মদিবস শুরু হলেও রাজধানীর অফিস পাড়ায় বিরাজ করছে ঈদের আমেজ। চিরচেনা প্রাণচাঞ্চল্য ও ব্যস্ততা এখনও অনুপস্থিত। ঈদের পরের প্রথম কর্মদিবসে সহকর্মীদের সঙ্গে গল্প-গুজব করেই সময় কাটছে অনেকের।
এবিষয়ে সচিবালয়ের একাধকি কর্মকর্তা বলেন, রীতি অনুযায়ী প্রত্যেক বছর ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে থাকেন। কিন্তু এবার করোনাভাইরাসের কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে সকাল থেকে ঈদের শুভেচ্ছা বিনিময় করা হচ্ছে। পাশাপাশি নিজের কাজও করা হচ্ছে। ছুটির পরে প্রথম অফিস, তাই একটু ঢিলেঢালা হবে স্বাভাবিক। আগামীকাল (মঙ্গলবার) থেকে সবাই আগের মতো কাজে ব্যস্ত হয়ে পড়বে।
এদিকে ঈদের আমেজ বিরাজ করছে রাজধানীর প্রধান প্রধান সড়কগুলোতেও। শহরের চিরচেনা সেই যানজট নেই। বাস-সিএনজিচালিত অটোরিকশা চলাচল করলেও যাত্রী একেবারেই কম।
এদিকে ঈদের ছুটি শেষে আগে যেভাবে অফিস চলেছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেভাবেই সবকিছু চলবে বলে জানিয়েছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
সরকারের নির্দেশনায় ঈদুল আজহার ছুটিকালীন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বাধ্যতামূলক কর্মস্থলে থাকতে হয়েছে। গার্মেন্টস শ্রমিকদেরও ঈদের ছুটিতে কর্মস্থল ছেড়ে বাড়ি যাওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা ছিল। ফলে গার্মেন্টস কর্মীরাও এবার বাড়ি যেতে পারেননি।
এদিকে, পরিবার-পরিজনের সঙ্গে কোরবানির ঈদ কাটিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছেন মানুষ। বিশেষ করে চাকরিজীবীদের ছুটি রোববার (২ আগস্ট) শেষ হয়েছে। স্বাভাবিকভাবেই তাদের আজ (৩ আগস্ট) থেকে কাজে যোগ দিতে হয়েছে। তবে অনেকে ঈদের ছুটির সঙ্গে বাড়তি ছুটি নিয়েছেন, তাই তাদের কাজে যোগ দিতে কয়েকদিন দেরি হবে।
-জেডসি
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- আইফোনে পানি ঢুকলে কী করবেন?
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- বিশ্ব ঐতিহ্যের তালিকায় সিরিয়ার ওমারি মসজিদ
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- আজ আবারও বসছে সংসদ অধিবেশন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- অবসরের ঘোষণা দিলেন নেইমার
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা
- শিশুরা আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা
- বেতনের ১০ ভাগ গরিবদের জন্য দান করছেন প্রধানমন্ত্রী
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’
- হাম সন্দেহে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- শিশু আসমাকে ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম











