ঈদের ছুটিতে হাসপাতালে ২৪১১ ডায়রিয়া রোগী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:২৯ পিএম, ৫ মে ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
ঈদুল ফিতরের ছুটিতে ডায়রিয়া আক্রান্ত হয়ে উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআর,বি) হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৪১১ জন রোগী।
বৃহস্পতিবার (৫ মে) হাসপাতালের জনসংযোগ শাখার সিনিয়র ম্যানেজার তারিফুল ইসলাম খান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাজধানীসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে ডায়রিয়া সংক্রমণের হার কিছুটা কমে আসলেও দৈনিক আক্রান্ত হয়ে আইসিডিডিআর,বিতে রোগী ভর্তির সংখ্যা এখনও পাঁচ শতাধিকের ওপরে।
তারিফুল ইসলাম জানান, ডায়রিয়া আক্রান্ত হয়ে আইসিডিডিআর,বি হাসপাতালে গত ১ মে ভর্তি হয়েছেন ৬৩১ জন রোগী। ২ মে ৫৫৯ জন, ৩ মে ৪২৯ জন, ৪ মে ৬৪১ জন এবং আজ (৫ মে) সকাল দশটা পর্যন্ত ১৫১ জন ভর্তি হয়েছেন।
তারিফুল ইসলাম খান বলেন, অন্যান্য সবার ঈদের ছুটি থাকলেও আমাদের স্বাস্থ্যকর্মীরা ডায়রিয়া প্রকোপ মোকাবিলায় অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। হাসপাতালে রোগীর সংখ্যা কিছুটা কমে এলেও ডায়রিয়া পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি।
উল্লেখ্য, মার্চের মাঝামাঝি থেকেই দেশে ডায়রিয়া রোগীর সংখ্যা দ্রুত বাড়তে থাকে। গত ১৬ মার্চ সর্বপ্রথম এক হাজার ৫৭ জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তির খবর জানিয়েছিল আইসিডিডিআর,বি। পরদিন (১৭ মার্চ) আরও এক হাজার ১৪১ জন রোগী ভর্তি হন। এরপর রোগীর সংখ্যা আরও বাড়তে থাকে। গত ৪ এপ্রিল রেকর্ড সংখ্যক ১ হাজার ৩৮৩ জন রোগী ভর্তি হয়েছিলেন।
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান



