ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ৩:৫৯:১৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

ঈদের দিন মেট্রোরেল বন্ধ, চলবে রোববার থেকে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪৯ এএম, ৭ জুন ২০২৫ শনিবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

ঈদুল আজহা উপলক্ষে আজ শনিবার (৭ জুন) মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে ঈদ উদযাপন উপলক্ষে এ সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। তবে রবিবার (৮ জুন) থেকে পুনরায় ট্রেন চলাচল শুরু হবে।

ডিএমটিসিএল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঈদের দিন মেট্রোরেল বন্ধ থাকলেও পরদিন রবিবার সকাল ৮টা থেকে ট্রেন চলবে ৩০ মিনিট পরপর। এই সময়সূচি অনুযায়ী কিছুটা সীমিত আকারে চলবে ট্রেন।

সোমবার (৯ জুন) থেকে মেট্রোরেল চলবে সরকারি ছুটির দিনের সময়সূচি অনুসারে। এ সংক্রান্ত তথ্য আগেভাগেই যাত্রীদের জানিয়ে দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদের ছুটিতে রাজধানীর অনেক বাসিন্দা ঢাকা ছেড়ে গেলেও যারা শহরে রয়েছেন, তাদের যাতায়াতের সুবিধার্থে ঈদের পরদিন থেকেই আংশিকভাবে মেট্রোরেল চালু রাখা হচ্ছে।

উল্লেখ্য, ঈদুল আজহা উপলক্ষে গত ৫ জুন থেকে শুরু হয়েছে টানা ১০ দিনের সরকারি ছুটি। এই ছুটি কার্যকর হয়েছে সচিবালয়সহ সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে। এর আগে ঈদুল ফিতরে ৯ দিনের ছুটি ঘোষণা করা হলেও কোরবানির ঈদে তা বেড়ে দাঁড়িয়েছে ১০ দিনে।