ঈদের সকালে সুস্বাদু জর্দার ২ রেসিপি
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১০ পিএম, ১০ এপ্রিল ২০২৪ বুধবার
সংগৃহীত ছবি
আগামীকালই ঈদ-উল-ফিতর। আর ঈদ মানেই রকমারি খাওয়া-দাওয়া। বিরিয়ানি, লাচ্ছা পরোটা, কাবাব এই সব কিছুর পাশাপাশি ঈদের একটি খুব পরিচিত খাবার হলো জর্দা। বলা যায় জর্দা ছাড়া ঈদ কার্যত ভাবাই যায় না। আর যে কোনও উৎসবেই মিষ্টিমুখ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘরে বসেই খুব সহজে এবং একেবারে কম সময়ে বানাতে পারেন জর্দা। এছাড়া জর্দা কিন্তু সবার খুব পছন্দের একটি খাবার। অনেকেরই জানা নেই, জর্দা রাঁধতে কোন উপকরণ কি পরিমান দিতে হবে। তাই তারা জর্দা রান্না করতে গিয়ে বেশি নরম করে ফেলেন। তারা এই রেসিপি অনুসরণ করে তৈরি করতে পারবেন ঝরঝরে জর্দা সেমাই অথবা জর্দা পোলাও।
জেনে নিন রেসিপি-
১. জর্দা সেমাই
উপকরণ: সেমাই-১ প্যাকেট, চিনি- ২ কাপ, নারকেল কুড়ানো- ১ কাপ, কিমমিশ- ২ টেবিল চামচ, দারুচিনি- ৩ টুকরো, ঘি- ৪ টেবিল চামচ, পানি- ২ কাপ, তেজপাতা- ২টি, লবণ- পরিমাণমতো।
যেভাবে তৈরি করবেন: ঘি গরম করে তাতে সেমাই দিয়ে ভালোভাবে ভেজে নিন। এরপর তাতে মেশান কোড়ানো নারিকেল। কিছুটা সময় ভেজে নিয়ে তাতে পানি দিয়ে দিন। চুলার আঁচ কমিয়ে আরও কিছুক্ষণ রান্না করুন। পানি শুকিয়ে এলে তাতে কিশমিশ, বাদাম, তেজপাতা, দারুচিনি মিনিট দশেক দমে রাখুন। সেমাই ঝরঝরে হয়ে এলে নামিয়ে নিন।
২. শাহি জর্দা পোলাও
উপকরণ: শাহি জর্দা পোলাও তৈরি করতে আপনার যে উপকরণগুলো লাগবে তা হলো, পোলাও চাল ২৫০ গ্রাম, কমলা বা মাল্টার রস ২ কাপ, ঘি ৪ টেবিল চামচ, গুঁড়ো দুধ ৬ টেবিল চামচ, ছোট সবুজ এলাচ ৪টি, মাঝারি সাইজের দারুচিনি ৩টি, লং ২টি, তেজপাতা ৪টি, চিনি ৩ টেবিল চামচ, কিশমিশ ১/২ টেবিল চামচ, কাঠবাদাম ১/২ টেবিল চামচ, কাজুবাদাম ১/২ টেবিল চামচ, কালো ও লাল ছোট মিষ্টি ২০ পিস।
যেভাবে তৈরি করবেন: প্রথমে পোলাওর চালগুলো ভালো করে ধুয়ে নিন। এবার একটি সসপ্যানে পানি দিয়ে তা সিদ্ধ করতে দিন। সিদ্ধ করার সময় এতে দিয়ে দিন কমলা বা মাল্টার রস। এতে পোলাওতে কমলা রং চলে আসবে। আর যদি ন্যাচারাল এই রংটি পছন্দ না করেন, তবে বাজার থেকে কৃত্রিম জর্দা রং কিনে আনতে পারেন। এক চিমটি কৃত্রিম জর্দা রঙে আপনি আপনার কাঙ্ক্ষি রংটি পেয়ে যাবেন।
এরপর পোলাও চাল প্রায় সিদ্ধ হয়ে এলে এতে দিয়ে দিন চিনি। এই সময় খেয়াল রাখবেন, চাল সিদ্ধ হওয়ার আগে চিনি দিয়ে দিলে চাল ভালো করে সিদ্ধ হওয়ার সুযোগ পায় না। পোলাও চাল সিদ্ধ করার সময় যে পানি দেবেন, তা ফেলে না দিয়ে চালের মধ্যেই শুকিয়ে ফেলতে চেষ্টা করবেন। অবশ্যই খেয়াল রাখবেন, পানি শুকাতে গিয়ে যেন তা পুড়ে না যায়।
পোলাওর চাল সিদ্ধ হয়ে গেলে একটি সসপ্যানে ঘি ঢেলে দিন। এ সময় চুলার আঁচ মিডিয়ামে রাখুন। ঘি গরম হয়ে গেলে তাতে ছোট সবুজ এলাচ ৪টি, মাঝারি সাইজের দারুচিনি ৩টি, লং ২টি, তেজপাতা ৪টি দিয়ে দিন। হালকা সুগন্ধ বের না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এবার সিদ্ধ করা পোলাওর চালগুলো এতে ঢেলে দিন। নেড়েচেড়ে এ পর্যায়ে ঢেলে দিন গুঁড়ো দুধ।
এবার সব উপকরণ ভালো করে মিশে যাওয়ার জন্য অপেক্ষা করুন আরও ১-২ মিনিট। যখন দেখবেন সসপ্যান থেকে জর্দা পোলাও আলগা হয়ে উঠে চলে আসছে তখন চুলা থেকে নামিয়ে ফেলুন। শাহি জর্দা পোলাও পরিবেশনের আগে এর ওপর ছিটিয়ে দিন কিশমিশ, কাঠ, কাজুবাদাম, কালো ও লাল ছোট মিষ্টি।
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী


