উঁচু পর্যায়ের তদন্ত হবে: নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৩৩ পিএম, ২৫ মার্চ ২০১৯ সোমবার
ছবি: ইন্টারনেট
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দু’টি মসজিদে উগ্র শ্বেতাঙ্গ কর্তৃত্ববাদী সন্ত্রাসীর হামলায় ৫০ মুসল্লি নিহত হওয়ার ঘটনা তদন্ত করবে দেশটির সর্বোচ্চ তদন্তকারী সংস্থা ‘রয়্যাল কমিশন’।
আজ সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন।
তিনি বলেন, হামলার ঘটনাটি আমাদের ইতিহাসের কালো অধ্যায়। তাই সর্বোচ্চ তদন্তকারী সংস্থা রয়্যাল কমিশন এর তদন্ত করবে। মন্ত্রিসভার বৈঠকে সদস্যরা এ বিষয়ে একমত পোষণ করেছেন বলে তিনি জানান। ওই হামলা প্রতিরোধে করণীয় কী ছিল তাও খাতিয়ে দেখবে রয়্যাল কমিশন।
এর আগে হামলার বিষয়টি তদন্তে একমত হয়েছিল মন্ত্রিপরিষদ তবে কী ধরনের তদন্ত হবে তা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি তখন।
গত ১৫ মার্চ জুমার নামাজের সময় ক্রাইস্টচার্চের আল নূর মসজিদ ও লিনউড মসজিদে সন্ত্রাসীদের বর্বরোচিত হামলায় ৫০ জন নিহত এবং প্রায় ৪৮ জন আহত হন। হামলাকারী শ্বেতাঙ্গ কর্তৃত্ববাদী ব্রেনটন টেরেন্টকে পরে আটক করে পুলিশ। এ ঘটনায় বিশ্বব্যাপী প্রতিবাদ ও নিন্দার ঝড় ওঠে। তবে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নের মানবিক ভূমিকায় মুগ্ধ হয়েছে পুরো বিশ্ব। সূত্র : পার্সটুডে
-জেডসি
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান











