ঢাকা, বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬ ২৩:২৮:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

উখিয়ার পথে প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কম

প্রকাশিত :

মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে সেনাবাহিনীর নির্যাতনের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের দেখতে এবং শরণার্থী ক্যাম্প পরিদর্শন করতে কক্সবাজারের উখিয়ার পথে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার (১২ ‍সেপ্টেম্বর) সকাল ১০টা ৩৫ মিনিটের দিকে প্রধানমন্ত্রী কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন। এরপর সেখান থেকে সড়কপথে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরের পথে রওনা দেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে এটাই প্রধানমন্ত্রীর প্রথম সফর।

সফরসূচি অনুযায়ী, রোহিঙ্গা আশ্রয়কেন্দ্র পরিদর্শন শেষে কক্সবাজার সার্কিট হাউসে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। এর পর নামাজ ও মধ্যাহ্নবিরতি শেষে বিকেল ৩টা ৫০ মিনিটে কক্সবাজার ছাড়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

মিয়ানমারের রাখাইন প্রদেশে নতুন করে শুরু হওয়া সহিংসতার কারণে গত ১৫ দিনে সে দেশ থেকে তিন লাখের মতো রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। এ পরিসংখ্যান লাফিয়ে দিনে প্রায় ২০ হাজার করে বাড়ছে। জাতিসংঘ শরণার্থী সংস্থার মুখপাত্র জোসেফ ত্রিপুরা বলেন, গত ২৫ আগস্ট থেকে প্রায় দুই লাখ ৯০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে এসেছে।

গত ২৪ আগস্ট রাতে রাখাইন রাজ্যে একসঙ্গে ২৪টি পুলিশ ক্যাম্প ও একটি সেনা আবাসে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। ‘বিদ্রোহী রোহিঙ্গাদের’ সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (এআরএসএ) এই হামলার দায় স্বীকার করে। এ ঘটনার পর মিয়ানমারের নিরাপত্তা বাহিনী নিরস্ত্র রোহিঙ্গা নারী-পুরুষ-শিশুদের ওপর নির্যাতন ও হত্যাযজ্ঞ চালাতে থাকে।

এই বিভাগের জনপ্রিয়