ঢাকা, বুধবার ২৪, জুন ২০২৬ ৮:৩৩:১৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন রেকর্ডের মুকুটে মেসি

উজবেক নারী শিক্ষার্থীদের হিজাব পরার অনুমতি

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:২০ পিএম, ৭ সেপ্টেম্বর ২০২১ মঙ্গলবার

উজবেক নারী শিক্ষার্থীদের হিজাব পরার অনুমতি

উজবেক নারী শিক্ষার্থীদের হিজাব পরার অনুমতি

উজবেকিস্তানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এতদিন মুসলিম শিক্ষার্থীদের হিজাব পরার ওপর নিষেধাজ্ঞা জারি ছিল। সেটি তুলে নিয়ে এখন হিজাব পরিধানের অনুমতি দেওয়া হয়েছে। ক্লাসে মুসলিম নারী শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। খবর এএফপি’র।

প্রতিবেদনে বলা হয়েছে, উজবেকিস্তানের প্রধান ধর্ম ইসলাম। কিন্তু দেশটির সরকার কার্যত কট্টর অসাম্প্রদায়িক। 

গত শনিবার (৪ সেপ্টেম্বর) উজবেকিস্তানের শিক্ষামন্ত্রী শেরজদ শেরমাতভ জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে নারী শিক্ষার্থীদের হিজাব পরিধানে অনুমতি চেয়ে অসংখ্য অভিভাবক আবেদন করেছে। সেই পরিপ্রেক্ষিতে সাদা অথবা হালকা রংয়ের হিজাব বা মাথার টুপি পরার অনুমোদন দিয়েছে সরকার।

উজবেকিস্তানের সাবেক স্বৈরশাসক ইসলাম কারিমভের মৃত্যুর পর ২০১৬ সালে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করেন শাভকত মিরজিয়োইয়েভ। এরপর থেকে তিনি ধীরে ধীরে ধর্মের ওপর আরোপিত বিভিন্ন নিষেধাজ্ঞা শিথিল করতে থাকেন। নতুন এই সিদ্ধান্ত তারই ধারাবাহিকতা।

এই বিভাগের জনপ্রিয়