উত্তরপ্রদেশে বিতর্কিত ‘লাভ জিহাদ’ বিল পাস
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৩ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
ভারতের উত্তরপ্রদেশে বিতর্কিত লাভ জিহাদ বিল পাস হয়েছে। উত্তরপ্রদেশ বিধানসভায় কণ্ঠভোটে বিলটি পাস হয়েছে। এর আগে গত বছরের ২৮ নভেম্বর একটি অধ্যাদেশ পাস করেছিল যোগী আদিত্যনাথের সরকার। এখন সেই অধ্যাদেশ আইনে পরিণত হওয়া সময়ের ব্যাপার মাত্র। যদিও এই আইন নিয়ে বিতর্ক রয়েছে। এমনকি এর সাংবিধানিক বৈধতাও খতিয়ে দেখছে সুপ্রিম কোর্ট।
নতুন আইন অনুযায়ী, রাজ্যটিতে বিয়ের জন্য কোনও নারীকে ধর্মান্তরিত করা হলে তা ‘বাতিল’ ঘোষিত হবে। পাশাপাশি বিয়ের পরে ধর্ম বদলাতে চাইলে জেলা প্রশাসকের কাছে আবেদন করতে হবে। কোনও রকম প্রতারণা, প্রলোভন দেখিয়ে বা জোর করে ধর্মান্তরিত করলে অভিযুক্তের ৩ থেকে সর্বোচ্চ ১০ বছরের সাজা হতে পারে। দিতে হবে ২৫ হাজার রুপি জরিমানাও।
ধর্মান্তরিত বিরোধী আইনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেছে স্বেচ্ছাসেবী সংস্থা সিটিজেন ফর জাস্টিস অ্যান্ড পিস। এই আইনের উপর স্থগিতাদেশ দেয়ার আর্জি জানিয়েছিলেন আইনজীবী তিস্তা সেলভেস্তা এবং বিশাল ঠাকরে। কিন্তু তাদের সেই আবেদন খারিজ করে দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদে।
তবে দুই রাজ্যসহ কেন্দ্রকে নোটিস পাঠিয়েছিল সুপ্রিম কোর্ট। চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। এর মধ্যেই এই বিল পাস হলো উত্তরপ্রদেশের বিধানসভায়। আগামী বছর উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। তার আগে যোগী সরকারের এই পদক্ষেপ যথেষ্ট ‘তাৎপর্যপূর্ণ’ বলেই মনে করছে বিশ্লেষকরা।
-জেডসি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার










