ঢাকা, মঙ্গলবার ২৭, অক্টোবর ২০২৬ ৩:০৯:১২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর

উত্তরাখণ্ডে তুষারধসে নিহতের সংখ্যা বেড়ে ৪৩

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৪ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২১ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারতের উত্তরাখণ্ডে তুষারধসের ঘটনায় তপোবন বিদ্যুৎপ্রকল্পের সুড়ঙ্গ থেকে আরও পাঁচ শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে উদ্ধারকারীরা লাশগুলো উদ্ধার করেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৩।

ভেতর আরও শ্রমিক আটকে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তাদের সন্ধানে উদ্ধারকাজ চলছে।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, শনিবার থেকেই তপোবন-বিষ্ণুগড় সুড়ঙ্গের মধ্যে আরও বড় পথ তৈরি করে উদ্ধারকাজ চালানো হয়। রোববার সকাল পর্যন্ত নতুন করে পাঁচজনের লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে।

চামোলির জেলা প্রশাসক স্বাতী ভাদোরিয়া বলেন, উদ্ধারকাজ আরও জোরদার করা হচ্ছে। লাশ উদ্ধারের পর এলাকায় বাকি নিখোঁজদের সন্ধানে জোরদার তল্লাশি চালানো হচ্ছে।

গত ৭ ফেব্রুয়ারি সকালে উত্তরাখণ্ড রাজ্যের চমোলি জেলায় হিমবাহ ভেঙে তুষারধস হয়। সরকারি হিসাব অনুযায়ী, এখনও ১৬০ জন নিখোঁজ রয়েছেন।

তপোবন সুড়ঙ্গের মধ্যে এখনও ২০ থেকে ৩০ জন আটকে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তাদের উদ্ধারে চেষ্টা চলছে।

-জেডসি