ঢাকা, রবিবার ২৮, জুন ২০২৬ ২২:৫২:১২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ

উত্তরাঞ্চলে নদীগুলোর পানি এখনো বিপদসীমার ওপরে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৪ পিএম, ২৩ জুলাই ২০১৯ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

উত্তরাঞ্চলে বন্যার পানি কিছুটা কমলেও প্রধান নদীগুলোর পানি এখনও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দুর্গত এলাকার মানুষ আক্রান্ত হচ্ছেন পানিবাহী নানা রোগে। খাবার সংকটে খেয়ে না খেয়ে দিন কাটছে তাদের।

জামালপুরে ৬২টি ইউনিয়নের বিভিন্নস্থানে পানিবন্দী রয়েছেন অনেক মানুষ। ঘর-বাড়ি থেকে পানি না নামায় বাড়ি ফিরতে পারছেন না তারা।

বন্যায় জেলার ২৫ হাজার ৯শ’ হেক্টর ফসলী জমি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। বন্ধ আছে জামালপুর-শেরপুর সড়ক যোগাযোগ।

চারটি উপজেলায় ট্রেন চলাচলও বন্ধ আছে। বন্ধ রয়েছে ১১শ’ ২০টি শিক্ষা প্রতিষ্ঠান। গাইবান্ধা সদর, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার পানি কমতে শুরু করেছে।

তবে করতোয়া ও বাঙালি নদীতে পানি বাড়তে থাকায়, বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে, গোবিন্দগঞ্জ পৌরসভাসহ ৮ ইউনিয়নের নিম্নাঞ্চল।

এরই মধ্যে পানিবন্দী রয়েছে ৫ লাখের বেশি মানুষ। গেল তিনদিনে কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও আবার পানি বাড়তে শুরু করেছে ধরলা ও দুধকুমার নদীর পানি।

-জেডসি