উন্নয়নবান্ধব খাতে বরাদ্দ বাড়ানোর আহ্বান রওশনের
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১১:৩৮ পিএম, ২৯ জুন ২০১৮ শুক্রবার
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ প্রস্তাবিত বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ কর্মসংস্থান সৃষ্টি করতে উন্নয়নবান্ধব খাতে বরাদ্দ বাড়ানোর আহবান জানিয়েছেন।
প্রস্তাবিত বাজেটকে দেশের সর্ববৃহৎ বাজেট উল্লেখ করে তিনি বলেন, এই বিশাল বাজেট অবশ্যই বাস্তবায়নের মাধ্যমে দেশের উন্নয়নের চাকা আরো গতিশীল করতে হবে।
আজ বুধবার সংসদে ২০১৮-১৯ অর্থবছরের বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে এ আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ১৭ কোটি মানুষের দেশে আরো বৃহৎ বাজেট প্রয়োজন। এবারের বৃহৎ বাজেটের সফল বাস্তবায়নের মাধ্যমে ২০২১ সালের মধ্যে মধ্যম আয় ও ’৪১ সালের মধ্যে উচ্চ আয়ের দেশে পরিণত করতে হবে। পাশাপাশি তিনি বাজেটে ৭ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রার কথা উল্লেখ করে বলেন, প্রবৃদ্ধি আরো বাড়াতে হবে। তা না হলে কাক্সিক্ষত সময়ের মধ্যে কিভাবে উন্নত দেশে পরিণত হবে? তবে তিনি বিগত ৬-৭ বছরে দেশের প্রবৃদ্ধির হার ধারাবাহিকভাবে ৬ শতাংশের ওপরে রাখায় সন্তোষ প্রকাশ করেন। প্রবৃদ্ধির এ হার প্রতিবেশী দেশসমূহের তুলনায় বেশী।
তিনি অবশ্য এ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন করতে দেশে ব্যক্তি তথা বেসরকারি এবং সরকারি বিনিয়োগ বাড়াতে হবে। বিশেষ করে বিদেশী বিনিয়োগ বাড়াতে অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে। এসব করা সম্ভব না হলে প্রবৃদ্ধির কাঙ্খিত লক্ষ্য অর্জন করা যাবে না।
রওশন এরশাদ দেশে নতুন কর্মসংস্থানে বেসরকারি বিনিয়োগ বৃদ্ধির বিকল্প নেই উল্লেখ করে বলেন, বিনিয়োগের অনুকূল পরিবেশ আরো নিশ্চিত করতে হবে। বিশেষ করে বিনিয়োগের পথে বর্তমানে সে সব জটিলতা রয়েছে তা দূর করতে হবে। এসব জটিলতা দূর করে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করতে পরিকল্পনা মন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি গঠনের পরামর্শ দেন।
তিনি দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্বারোপ করে বলেন, দেশে বর্তমানে সরাসরি বা পরোক্ষভাবে ৫ কোটি লোক বেকার রয়েছে। এসব বেকারদের কর্মসংস্থান করতে হবে। কর্মসংস্থান করতে না পারলে মাদকের ভয়াবহতাসহ বিভিন্ন অপরাধ প্রবণতা বাড়বে। বিশেষ করে যুব সমাজকে কাজ দিতে না পারলে তারা এ সবে জড়িয়ে পড়বে।
তিনি দেশের জনগণকে ভেজালমুক্ত খাদ্য সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, খাদ্যে ভেজাল মেশানোর দায়ে সর্বোচ্চ শাস্তির বিষয়টি বিবেচনা করতে হবে। প্রয়োজনে খাদ্যে ভেজাল প্রতিরোধে সেনাবাহিনী বা র্যাবকে কাজে লাগানোর আহ্বান জানান।
বিরোধীদলীয় নেতা প্রস্তাবিত বাজেটে কৃষিপণ্য, মেডিটেশনসহ বিভিন্ন খাতে অতিরিক্ত ভ্যাট এবং ব্যাংক হিসাবের ওপর আবগারি শুল্ক আরোপের বিষয়টি বিবেচনা করার আহ্বান জানান। এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
তিনি রাজস্ব আয় বাড়াতে ভ্যাট ও আয়করদাতার সংখ্যা বাড়ানোর পদক্ষেপ নেয়ার আহবান জানান। তিনি বলেন, ১৭ থেকে ১৮ কোটি জনসংখ্যার দেশে ৮ লাখ ৪০ হাজার ব্যক্তি-প্রতিষ্ঠান নিবন্ধিত আছে। কিন্তু মাত্র ৪ শতাংশ ভ্যাট প্রদান করছে। এছাড়া দেশে বর্তমানে ৩০ লাখ লোক আয়কর নিবন্ধন করেছে। কিন্তু আয়কর দাতার সংখ্য ১২ থেকে ১৪ লাখের বেশী নয়। অথচ দেশে ১ কোটি লোকের আয় কর দেয়ার সামর্থ্য রয়েছে। এদের করের আওতায় আনতে হবে।
রওশন এরশাদ বর্তমান সরকারের আমলে বাস্তবায়িত ও বাস্তবায়িতব্য মেগা প্রকল্পের কথা উল্লেখ করে বলেন, এসব প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা পরিহার করতে হবে। নির্ধারিত সময়ে প্রকল্প শেষ করা গেলে ব্যয় কমার সাথে সাথে জনগণ দ্রুত এর সুবিধা ভোগ করতে পারবে।
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- পিরোজপুরে নবনির্বাচিত সংসদ সদস্য এলিজাকে শুভেচ্ছা
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি
- দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জন্মদিন আজ
- নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি
- বিরাটের ৩৮তম জন্মদিনে তার ১০ বিশ্বরেকর্ড, যা ভাঙা প্রায় অসম্ভব!
- ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
- স্বর্ণের দামে ফের বড় লাফ
- জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান
- নোনা ইলিশ ভুনা: বাঙালির ঐতিহ্যবাহী স্বাদের এক অনন্য পদ
- ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু
- যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন ডেমোক্র্যাট কেইশা
- মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নিয়োগ দেবে ব্র্যাক এনজিও, আবেদন অনলাইনে
- পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
- নীল ঝড়ে ধরাশায়ী ট্রাম্পের শিবির
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি









