ঢাকা, বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬ ৪:৩৯:৪৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ সাবেক ব্রিটিশ মন্ত্রী উইডিকম্বকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে:পুলিশ শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ

উন্নয়নশীল এ দেশ সমালোচকদের মুখে চপেটাঘাত : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৭:২০ পিএম, ২০ মার্চ ২০১৮ মঙ্গলবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হওয়ায় স্বাধীনতার পর যারা এ দেশকে তলাবিহীন ঝুড়ি বলতো তাদের মুখে এখন চপেটাঘাত পড়েছে।


সোমবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শিল্পী শাহাবুদ্দিন আহমেদের মাসব্যাপী একক চিত্রপ্রদর্শনীর উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।


প্রধানমন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধ চলাকালে একটি মহল বলতো, এ দেশ স্বাধীন হয়ে কী করবে। তারা তলাবিহীন ঝুড়িই হবে। আমি মনে করি সেসব সমালোচনাকারীদের মুখে এখন চপেটাঘাত পড়েছে এবং বাঙালিরাই তা করেছে।’


সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং ভারতের কলকাতার গ্যাঞ্জেস আর্ট গ্যালারি ‘শান্তি’ শীর্ষক এই চিত্রপ্রদর্শনীর আয়োজন করে।


সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব ইব্রাহিম হোসেইন খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। শিল্পী শাহাবুদ্দিন আহমেদ, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী ও গ্যাঞ্জেস আর্ট গ্যালারি পরিচালক স্মিতা বাজোরিয়া এ সময় উপস্থিত ছিলেন।


প্রধানমন্ত্রী অনুষ্ঠানে শাহাবুদ্দিন আহমেদের লেখা ‘আমার মুক্তিযুদ্ধ’ বইয়ের মোড়কও উন্মোচন করেন।

 

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এডিসি) উন্নয়নশীল দেশে পরিণত হওয়ার বিষয়টি বিশ্বের স্বীকৃতি অর্জন করেছে। তিনি বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদক্ষেপ অনুসরণ করায় আমরা এখন মাথা উঁচু করে দাঁড়াতে পারছি।’ শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু দেশকে স্বল্পোন্নত দেশের পর্যায়ে রেখে গিয়েছিলেন, কিন্তু ৩৮ বছরেও বাংলাদেশ আর কোন মর্যাদায় উন্নীত হতে পারেনি।


প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ হিসেবে জাতিসংঘের স্বীকৃতি পেয়েছে। তিনি বলেন, ‘আমরা এখন অর্থনৈতিকভাবে নিজের পায়ে দাঁড়ানোর কৌশল শিখেছি। এখন আমরা অন্যের ওপর নির্ভরশীল নই। আমরা প্রমাণ করেছি, আমরা নিজেরাই নিজেদের দেশের উন্নয়ন করতে পারি।’

 

প্রধানমন্ত্রী জানান, তার সরকার স্বাধীনতা যুদ্ধের প্রকৃত ইতিহাস ফিরিয়ে আনতে নিরলস প্রচেষ্টা চালাচ্ছে। কারণ, কয়েক প্রজন্ম স্বাধীনতা যুদ্ধের প্রকৃত ইতিহাস থেকে বঞ্চিত রয়েছে।


তিনি বলেন, ‘তাদের সামনে একটি বিকৃত ইতিহাস তুলে ধরা হয়েছে। আমাদের লক্ষ্য হচ্ছে সত্যিকার ইতিহাস তুলে ধরা, যাতে একটি বিজয়ী জাতি হিসেবে আমরা মর্যাদা অর্জন করতে পারি।’


শেখ হাসিনা বলেন, একটি জাতি তখনই আলোকিত হয়, যখন এর শিক্ষা, সংস্কৃতি ও শিল্পকলা সমৃদ্ধ হয়। বঙ্গবন্ধুর উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক মুক্তি রাজনৈতিক স্বাধীনতার সঙ্গে জড়িত।


তিনি বলেন, ’৭৫-এর পর কিভাবে দেশের সংস্কৃতিকে ধ্বংস করা হয়েছে তা আমরা দেখেছি। কিন্তু আমরা সবসময়ই আমাদের শিল্পকলা, সংস্কৃতি ও ঐতিহ্যকে সমুন্নত রাখার চেষ্টা করেছি।

 

সূত্র : বাসস

এই বিভাগের জনপ্রিয়