ঢাকা, বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬ ২২:৩০:২৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

উপকূলে মেঘমালা, বৃষ্টি আরও ২ দিন

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১২:০১ এএম, ২১ সেপ্টেম্বর ২০১৭ বৃহস্পতিবার

ঝড়ো হাওয়ায় কয়েকদিন ধরে উত্তাল বঙ্গোপসাগর। এ অবস্থা আরও দুদিন থাকতে পারে। মঙ্গলবার সকাল ছয়টা থেকে বুধবার সকাল ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তুলনামূলক বেশি বৃষ্টি হয়েছে দেশের দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে। এরমধ্যে সবচেয়ে বেশি ৭৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে নোয়াখালীর মাইজদী কোর্টে। এ সময় রাজধানী ঢাকায় বৃষ্টি হয়েছে ১৩ মিলিমিটার।

আবহাওয়া অধিদপ্তর জানায়, উত্তর বঙ্গোপসাগর থেকে মেঘমালা আসছে দেশের উপকূলের দিকে। উত্তাল ঢেউ উঠছে দেশের নদ-নদীগুলোয়। গত রোববার থেকে এই অবস্থা রয়েছে সাগর, নদী আর আকাশে। আর এ কারণে দেশের সমুদ্রবন্দরগুলো আজ ৩ নম্বর সতর্কতা সংকেত এবং নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

তবে আজ পরিস্থিতির উন্নতি হতে পারে। যদি তা-ই হয়, তাহলে বিকেলের পর ৩ নম্বর সতর্কতা সংকেত উঠিয়ে ফেলার সম্ভাবনা আছে বলে আবহাওয়া অধিদপ্তরের একজন আবহাওয়াবিদ জানিয়েছেন।

আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চরণশীল মেঘমালা তৈরি হচ্ছে। উত্তর বঙ্গোপসাগর, উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য চট্টগ্রাম, মোংলা, পায়রা ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে এবং উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত নৌযানগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে হবে।

এছাড়া দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে হবে।

এই বিভাগের জনপ্রিয়