উহানের আগেই বিশ্বে কোভিড-১৯ ছড়িয়েছিল: চীন
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৬ পিএম, ১০ অক্টোবর ২০২০ শনিবার
ছবি: ইন্টারনেট
চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানের আগেই বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়েছিল বলে দাবি করেছে বেইজিং। কোভিড-১৯ ছড়ানোর প্রায় দশ মাস পর এসে নতুন দাবি করেছে দেশটি।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং বলেন, উহানের করোনা সংক্রমণের অনেক আগেই বিশ্বের বিভিন্ন প্রান্তে এই মারণ ভাইরাস ছড়িয়েছিল। তবে উহানই প্রথম এটা নিয়ে রিপোর্ট করেছিল।
গত বছরের শেষের দিক থেকে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়। চীনের উহানে প্রথম এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। সেখানকার সামুদ্রিক বাজার থেকে এই রোগ ছড়িয়েছিল বলে দাবি করেছিল চীন। এদিনও সেই দাবিতে অনড় থেকেছে তারা।
হুয়া দাবি করেন, চীনের উপর দোষ চাপাচ্ছে গোটা বিশ্ব। অথচ করোনা সংক্রমণ উহান থেকে ছড়ায়নি। তার দাবি, উহান যখন মারণ ভাইরাসের খবর দিয়েছিল তার আগেই বিশ্বের বিভিন্ন প্রান্তে সংক্রমণ ছড়িয়েছে। চীন তো ভাইরাসকে চিহ্নিত করে সঠিক খবর সামনে এনেছিল।
চীনে করোনা ভাইরাসের জিনের গঠন বিন্যাস পরীক্ষা করা হয়েছে। তাতেই এই প্রমাণ মিলেছে বলে দাবি করেন তিনি। হুয়া জানান, ভাইরাসের জিনোম বিশ্লেষণ করে বোঝা গিয়েছে, উহান থেকে নাকি এই ভাইরাল স্ট্রেন ছড়ায়নি। চীন সবচেয়ে আগে করোনাভাইরাসের জিনের গঠন সামনে এনেছিল। তার মানে এই নয় যে, ভাইরাস চীন থেকেই ছড়িয়েছে।
যুক্তরাষ্ট্রের দাবি উড়িয়ে হুয়া বলেন, উহানের বায়োসেফটি ল্যাবরেটরি থেকে ভাইরাস ছড়ানোর খবর রটেছে। সেটা একেবারেই সঠিক নয়। যুক্তরাষ্ট্র এই ভুয়া খবর ছড়িয়েছে সারা বিশ্বে। বলা হয়েছে, চীনের ওয়েট মার্কেট থেকে ভাইরাস নাকি বাদুড় ও প্যাঙ্গোলিনের মারফৎ ছড়িয়ে পড়েছে। এই তথ্যও ভুল বলে দাবি করেছেন হুয়া।
এদিকে, করোনার প্রতিষেধক আবিষ্কার হলে, তা যাতে ধনী-গরিব নির্বিশেষে, সব দেশের কাছে পৌঁছায়, সেই মর্মে একটি বিশেষ উদ্যোগ নিয়েছে হু। নাম রাখা হয়েছে ‘কোভ্যাক্স’।
-জেডসি
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা











