এ বছর ঈদুল ফিতরে ছুটি আরও বাড়তে পারে
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০১ পিএম, ৪ মার্চ ২০২৬ বুধবার
প্রতীকী ছবি।
আগামী ঈদুল ফিতর উপলক্ষে নির্ধারিত ছুটি আরও বাড়ানোর চিন্তা-ভাবনা করছে সরকার। ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও ভোগান্তিমুক্ত করতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ছুটি বাড়ানোর একটি প্রস্তাব ইতোমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে আগামী বৃহস্পতিবারের মন্ত্রিসভা বৈঠকে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছর রমজান মাস ৩০ দিন পূর্ণ হলে ঈদুল ফিতর উদযাপিত হবে ২১ মার্চ। নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী ২১ মার্চ সাধারণ ছুটি থাকবে। এ ছাড়া ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং পরে ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে ১৯ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি ভোগ করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারিরা।
তবে সংশ্লিষ্ট মহলে আলোচনা রয়েছে, ছুটি আরও দুই দিন বাড়িয়ে ২৪ ও ২৫ মার্চ (মঙ্গল ও বুধবার) যুক্ত করা হতে পারে। এ প্রস্তাব অনুমোদন পেলে ২৬ মার্চের সরকারি ছুটি এবং ২৭ ও ২৮ মার্চের সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট ১০ দিনের টানা অবকাশ মিলতে পারে সরকারি চাকরিজীবীদের।
এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ঈদে ঘরমুখো মানুষের চাপ কমাতে এবং পর্যায়ক্রমে যাতায়াতের সুযোগ তৈরি করতে ছুটি বাড়ানোর প্রস্তাব পাঠানো হয়েছে। ছুটি দীর্ঘ হলে একসঙ্গে অতিরিক্ত চাপ পড়বে না পরিবহন খাতে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা।
গত বছর দীর্ঘ ছুটির কারণে ঈদযাত্রা তুলনামূলকভাবে স্বস্তিদায়ক ছিল। এ অভিজ্ঞতার আলোকে এবারও ছুটি বাড়ানোর বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হচ্ছে বলে জানা গেছে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০











