এ বছর রোহিঙ্গা ক্যাম্পে জন্ম নেবে ৪৮ হাজার শিশু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৯:১১ পিএম, ৮ জানুয়ারি ২০১৮ সোমবার
চলতি বছর জরাজীর্ণ ও অস্বাস্থ্যকর রোহিঙ্গা ক্যাম্পে জন্ম নেবে ৪৮ হাজারের বেশি শিশু। সেভ দ্যা চিলড্রেন বলছে, ২০১৮ সালের প্রতিদিন প্রায় ১৩০টি শিশুর জন্ম হবে। এসব শিশু চরম অপুষ্টিসহ ডিপথেরিয়া, কলেরা এবং হামের মতো রোগের বড় ঝুঁকিতে পড়বে।
সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্যাম্পগুলোতে ভয়াবহ অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে থাকছে রোহিঙ্গারা।
গতকাল ব্রিটিশ সংবাদমাধ্যম দ্যা গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত আগস্ট থেকে ৬ লাখ ৫৫ হাজার রোহিঙ্গা মিয়ানমার ছেড়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এর আগে বিভিন্ন সময় দুই লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আসে। ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা শিবিরে ব্যাপক স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়েছে।
সেভ দ্যা চিলড্রেনের কমিউনিকেশনস ম্যানেজার ডাফনি কুক বলেন, ক্যাম্প জুড়েই পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এখন উন্মুক্ত। খাবারের পানিও নিরাপদ নয়। এই অবস্থায় নতুন করে জন্ম নেওয়া শিশুদের রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। তাদের শরীর বর্তমান পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারবে না।
রোহিঙ্গা শিবিরে মাত্র ২২ শতাংশ নারী শিশু জন্মদানের সময় স্বাস্থ্য সেবা পাচ্ছেন। শিশু জন্ম নেওয়ার পর অপুষ্টিজনিত কারণে দুই-তৃতীয়াংশ নারীই তাদের সন্তানদের বুকের দুধ খাওয়াতে পারবে না।
কক্সবাজারে সেভ দ্যা চিলড্রেনের স্বাস্থ্য পরামর্শক র্যাচেল কামিংস বলেন, এমন পরিস্থিতিতে শিশুদের জন্ম খুবই হৃদয় বিদারক। সম্পদ ও তহবিলের স্বল্পতার কারণে জরুরিভাবে এসব মা ও শিশুদের চিকিত্সা সেবাও নিশ্চিত করা সম্ভব নয়।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০


